News Flash

  • Home
  • Uncategorized
  • করোনায় আরও একজনের মৃত্যু, নতুন সংক্রমিত ৪৮ জন
Image

করোনায় আরও একজনের মৃত্যু, নতুন সংক্রমিত ৪৮ জন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ এপ্রিল৷৷ রাজ্যে করোনার সংক্রমণ ক্রমেই বাড়ছে৷ নতুন করে আরও ৪৮ জন করোনা সংক্রমিত হয়েছেন বলে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে বুলেটিনে বলা হয়েছে৷ দপ্তরে জানিয়েছে, রবিবার রাজ্যে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮৬৭ জনের৷

এর মধ্যে আরটিপিসিআর এর মাধ্যমে পরীক্ষা করা হয়েছে ২৪৪ জনের৷ তাতে ১৪ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷ অন্যদিকে, ১৬২৩ জনের রেপিড এন্টিজেন টেস্ট করা হয়েছে৷ তাতে ৩৪ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷ রবিবার একজন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে বলে বুলেটিনে উল্লেখ করা হয়৷ সেই সাথে দুইজন সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন৷ এখনও পর্যন্ত রাজ্যে মৃত্যু হয়েছে ৩৯১ জনের৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top