News Flash

  • Home
  • Uncategorized
  • মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব করোনা পজিটিভ বাড়িতেই একান্তবাসে, গঠিত বিশেষজ্ঞ টিম
Image

মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব করোনা পজিটিভ বাড়িতেই একান্তবাসে, গঠিত বিশেষজ্ঞ টিম

আগরতলা, ৭ এপ্রিল (হি.স.)৷৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন৷ তাঁর চিকিৎসায় চারজন বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে৷ করোনায় আক্রান্ত হওয়ার পর ইতিমধ্যে জিবি হাসপাতালে তাঁর শারীরিক পরীক্ষাও করা হয়েছে৷ এদিকে আজ তাঁর রেপিড অ্যান্টিজেন টেস্ট রিপোর্ট পজিটিভ হওয়ার পর আরটি-পিসিআর টেস্টের রিপোর্টও একই এসেছে৷


প্রসঙ্গত, করোনা-র দ্বিতীয় ঢেউয়ে হাইপ্রোফাইলদের মধ্যে ত্রিপুরায় মুখ্যমন্ত্রীই প্রথম শিকার হয়েছেন৷ গতকাল এডিসি নির্বাচন সমাপ্ত হয়েছে৷ আজ তাঁর করোনা আক্রান্তের ঘটনা খুবই চিন্তাজনক বলে মনে করা হচ্ছে৷ কারণ, ত্রিপুরায় এখন সারা দেশের সঙ্গে পাল্লা দিয়ে হু-হু করে করোনা-আক্রান্তের সংখ্যা বাড়ছে৷
এক টুইট বার্তায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আজ আমার কোভিড-১৯ টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে৷ তাই চিকিৎসকদের পরামর্শ মেনে নিজেকে বাড়িতেই আইসোলেশনে রেখেছি৷ তিনি সকলকে করোনা-র সমস্ত বিধি মেনে চলার আবেদন জানিয়েছেন৷ সাথে সকলকে সুরক্ষিত থাকার উপদেশ দিয়েছেন৷


প্রসঙ্গত, ত্রিপুরায় এডিসি নির্বাচনে ভোটদান প্রক্রিয়া সম্পন্ন হয়েছে৷ এডিসি নির্বাচন উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একাধিক নির্বাচনি প্রচার সভা ও রেলিতে অংশ নিয়েছেন৷ পশ্চিম ত্রিপুরা জেলা স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, আজ মুখ্যমন্ত্রীর প্রচণ্ড জ্বর এসেছিল৷ তাই, তাঁর রেপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়৷ টেস্টে রিপোর্ট পজিটিভ এসেছে৷ তবে পুনরায় নিশ্চিত হওয়ার জন্য মুখ্যমন্ত্রীর আরটি-পিসিআর নমুনা সংগ্রহ করা হয়েছিল৷ ওই রিপোর্টও পজিটিভ এসেছে৷
গতকাল ত্রিপুরায় নতুন করে ১৪ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ মোট ১,৪০২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল৷ তাদের মধ্যে ওই করোনা সংক্রামিতদের পাওয়া গিয়েছে৷ বর্তমানে ত্রিপুরায় ৭০ জন করোনা আক্রান্ত সক্রিয় রয়েছেন৷


এদিকে, আজ জিবি হাসপাতাল থেকে চারজন মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক এবং চারজন স্টাফ নার্সকে মুখ্যমন্ত্রীর চিকিৎসার জন্য স্ট্যান্ড রিলিজ করা হয়েছে৷ সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা মুখ্যমন্ত্রীর সরকারি আবাসে তাঁর চিকিৎসা পরিষেবার কাজে যুক্ত থাকবেন৷ এজন্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে চারটি পৃথক টিম গঠন করা হয়েছে৷ ত্রিপুরা সরকারের অবরসচিব এ-বিষয়ে এক বিজ্ঞপ্তি জারি করেছেন৷ তাতে দেখা গেছে, ডা. সুজিত সূত্রধর, ডা. রাজা জমাতিয়া, ডা. প্রীতম দেবনাথ এবং ডা. গৌতম দেবনাথ মুখ্যমন্ত্রীর চিকিৎসার দায়িত্ব সামলাবেন৷ এছাড়া, স্টাফ নার্স দিলীপ কুমার শর্মা, আশিস ভৌমিক, সুখেন দেববর্মা এবং বাপন ঘোষ মুখ্যমন্ত্রীর চিকিৎসয় ডাক্তারদের সহায়তা করবেন৷ মূলত, ১৫ দিনের জন্য চিকিৎসা বিধি তৈরি করে বিজ্ঞপ্তি জারি হয়েছে৷ চারজন চিকিৎসক এবং চারজন নার্স আজ থেকে ২১ এপ্রিল পর্যন্ত ধারাবাহিকভাবে মুখ্যমন্ত্রীকে চিকিৎসা পরিষেবা দেবেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top