News Flash

  • Home
  • Uncategorized
  • এডিসিতে ব্যাতিক্রমী নির্বাচনের সাক্ষী রইলেন গিরিবাসী তিপ্রা মথা ও সিপিএমএর ষড়যন্ত্র ভেস্তে গেছে : বিজেপি
Image

এডিসিতে ব্যাতিক্রমী নির্বাচনের সাক্ষী রইলেন গিরিবাসী তিপ্রা মথা ও সিপিএমএর ষড়যন্ত্র ভেস্তে গেছে : বিজেপি

আগরতলা, ৬ এপ্রিল (হি.স.) ৷৷ ত্রিপুরায় এডিসি নির্বাচনে ব্যাতিক্রমী ভোটের সাক্ষী রইলেন গিরিবাসী৷ কারণ এই প্রথম পাহাড়ের মানুষ নির্ভয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন৷ তবে এডিসি-তে পেছনের দরজা দিয়ে প্রবেশের উদ্দেশ্যে তিপ্রা মথা এবং সিপিএম-এর ষড়যন্ত্রে কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটলেও, অনেক ক্ষেত্রেই তা বিফল হয়েছে৷ আজ মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে দৃঢ়তার সাথে এ-কথা বলেছেন বিজেপির ত্রিপুরা প্রদেশ নেতৃবৃন্দ৷ তাঁরা এডিসি-তে বিজেপি-আইপিএফটি জোটের জয় নিশ্চিত বলে দাবি করেছেন৷


আজ বিজেপি প্রদেশ সাধারণ সম্পাদক টিঙ্কু রায় বলেন, দীর্ঘ বছর পর এই প্রথম এডিসি নির্বাচনে বিরাট সংখ্যায় ভোট পড়েছে৷ তাতে তিনি কাঞ্চনপুর এবং মনু বংকুলের মধ্যে ভোটের হারের কোনও তফাত খুঁজে পাচ্ছেন না৷ তাঁর দাবি, পাহাড়ে গণদেবতারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন৷ কারণ, দীর্ঘ কমিউনিস্ট শাসন থেকে তাঁরা মুক্তি পেতে চাইছেন৷ তিনি জোর গলায় বলেন, পরিবর্তন ও উন্নয়নের জন্য আজ এডিসি-তে ভোট হয়েছে৷


এদিন বিজেপি প্রদেশ মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য বলেন, ইতিপূর্বে পাহাড় নির্বাচনে এবারের মতো অভিজ্ঞতা কখনও হয়নি৷ তাঁর দাবি, এই প্রথম পাহাড়ের মানুষ নির্ভয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন৷ তবে, বামেদের সংসৃকতি সহজে মুছে ফেলা খুবই মুশকিল৷ তাই, কিছু কিছু স্থানে বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে৷ তিনি বলেন, বিজেপি উন্নয়নের ধারা মানুষের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছে৷ কিন্তু সদ্য গজিয়ে ওঠা রাজনৈতিক দলকে সিপিএম প্রত্যক্ষ মদত দিয়ে পেছনের দরজা দিয়ে এডিসি দখল নিতে চাইছে৷ তাঁর অভিযোগ, কিছু স্থানে ভোটকর্মীদের বাধা দেওয়া হয়েছে, এমন-কি ভোটযন্ত্র ভেঙে দিয়েছে৷ শুধু তা-ই নয়, প্রশাসনের একাংশ নির্বাচনি দায়িত্ব ভুলে তিপ্রা মথা-র সহায়ক হিসেবে কাজ করেছেন৷

তিনি বলেন, প্রশাসনের কঠোর পরিশ্রমে শান্তিপূর্ণ ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়েছে৷ তাতে স্পষ্ট, এডিসি-ও এখন থেকে নতুন ধারায় এগিয়ে চলেছে৷ সব-কা সাথ, সব-কা বিকাশ-এর প্রতি বিশ্বাসের প্রতিফলন দেখতে পেয়েছে৷ তাঁর বিশ্বাস, আগামী দিনে এডিসি থেকে সিপিএম-এর অপসংসৃকতি মুছে দেওয়া সম্ভব হবে৷ সাথে তিনি কটাক্ষের সুরে বলেন, তিপ্রা মথা এবং সিপিএম গণতন্ত্রে বিশ্বাস করে না৷ তাই, বিভাজন তৈরির উদ্দেশ্যে তারা ষড়যন্ত্র করেছে৷ তাঁর হুঁশিয়ারি, প্রশাসনের একাংশের ভূমিকা অগণতান্ত্রিক ছিল, তাঁদের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ জানানো হবে৷


আজ বিজেপি-র প্রদেশ প্রধান মুখপাত্র সুব্রত চক্রবর্তী বলেন, শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন সম্পন্ন করার জন্য সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি৷ তবে কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, তাতে তিপ্রা মথা ও সিপিএম-এর ষড়যন্ত্রের গন্ধ পেয়েছি৷ তাঁর দাবি, ষড়যন্ত্র অনেক হয়েছে ঠিকই, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তা বিফল হয়েছে৷ প্রশাসনের দৃঢ়চেতা মনোভাব সমস্ত ষড়যন্ত্র ভেস্তে দিতে সহায়তা করেছে৷ সাথে যোগ করেন, ইচ্ছে করলেই আক্রমনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেন বিজেপি কর্মীরা৷ কিন্তু শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করার জন্য বিজেপি কর্মীরা অসীম ধৈর্যের পরিচয় দিয়েছেন৷ তাঁরা সংযম রেখেছেন৷


তিনি জানান, আমতলি-গোলাঘাটি কেন্দ্রের অধীন ধরিয়াথল এলাকায় বিজেপি কর্মী সুখরঞ্জন দেববর্মাকে মারধর ও তাঁর গাড়ি ভাঙচুর করা হয়েছে৷ অমরেন্দ্রনগরে তিপ্রা মথা এবং সিপিএম-এর দুষৃকতীরা বিজেপি-র পোলিং এজেন্টকে বুথে ঢুকতে দেয়নি৷ তিনি আরও জানান, কাঠালিয়া-মির্জা কেন্দ্রে তিপ্রা মথা বুথ দখলের চেষ্টা করেছে৷ সাব্রুমের ভুরাথলি এলাকায় সিপিএম ব্যাপক সন্ত্রাস করেছে৷ এখানেই শেষ নয়, মহারানি-চেলাগাং কেন্দ্রে তিপ্রা মথা-র সমর্থকরা বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দিয়েছে৷ সুব্রতবাবু বলেন, সমস্ত ষড়যন্ত্র ভেদ করে মানুষ বিজেপি-আইপিএফটি জোটের পক্ষে ভোট দিয়েছে৷ আগামী ১০ এপ্রিল ভোটের ফলাফলে তার প্রমাণ মিলবে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top