News Flash

  • Home
  • Uncategorized
  • রাজের মোট জনসংখ্যার ১৬ থেকে ১৮ শতাংশকে করোনা টিকা দেওয়া হয়েছে
Image

রাজের মোট জনসংখ্যার ১৬ থেকে ১৮ শতাংশকে করোনা টিকা দেওয়া হয়েছে

আগরতলা, ৬ এপ্রিল (হি.স.)৷৷ ত্রিপুরায় মোট জনসংখ্যার ১৬ থেকে ১৮ শতাংশকে করোনা-র টিকা দেওয়া হয়ে গেছে৷ আজ মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এই তথ্য দিয়েছেন জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তা সিদ্ধার্থ শিব জয়সওয়াল৷ সাথে তিনি যোগ করেন, করোনা আক্রান্তের সংখ্যা ত্রিপুরায় বাড়ছে, তাই সতর্কতা এবং সচেতনতা কঠোরভাবে অবলম্বন করা খুবই জরুরি৷


এদিন তিনি বলেন, করোনা-র টিকাকরণ কর্মসূচি সফলতার সাথে চলছে৷ তাঁর কথায়, প্রথম পর্যায়ে ৪৮ হাজার স্বাস্থ্যকর্মীর টিকাকরণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল৷ তাঁদের মধ্যে ৯২ শতাংশের প্রথম ডোজ এবং ৮২ শতাংশের দ্বিতীয় ডোজ নেওয়া হয়ে গেছে৷ সাথে তিনি যোগ করেন, ৬৫ হাজার মাঠ পর্যায়ের কর্মীদের টিকাকরণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল৷ তাঁদের মধ্যেও ৯২ শতাংশের প্রথম ডোজ এবং ৭০ শতাংশের দ্বিতীয় ডোজ নেওয়া হয়ে গেছে৷ জয়সওয়াল বলেন, আগামী ৯ এবং ১০ এপ্রিল করোনা- টিকাকরণের বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে৷ ওই সময়ে আগরতলা পুর নিগম এলাকায় ৫০টি টিকাকরণ কেন্দ্র স্থাপন করা হবে এবং ওয়ার্ড সেক্রেটারি ও আশাকর্মীদের মাধ্যমে তাঁদের একত্রিত করা হবে৷


তিনি জানান, টিকাকরণে বিগত কর্মসূচিতে তিন দিনে ২.২৬ লক্ষ সুবিধাভোগীকে টিকা দেওয়া হয়েছিল৷ তাতে দেখা গেছে, প্রতি দিন ৮০ হাজার ডোজ দেওয়া হয়েছে৷ তাঁর কথায়, কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা মোতাবেক ৬০ বছরের অধিক বয়সি এবং জটিল রোগে আক্রান্ত ৪৫ থেকে ৫৯ বছর বয়সিদের ৪০ শতাংশকে টিকাকরণের আওতায় আনা সম্ভব হয়েছে৷


মিশন অধিকর্তা জয়সওয়াল বলেন, ৬০ বছরের অধিক বয়সি ৩.৪৯ লক্ষ এবং ৪৫ থেকে ৫৯ বছর বয়সি ৭.৬৭ লক্ষ মানুষ রয়েছেন ত্রিপুরায়৷ ফলে গড় হিসাবে ১৬ থেকে ১৮ শতাংশ ত্রিপুরার নাগরিকের করোনা-র টিকাকরণ সম্পন্ন হয়ে গেছে৷ এদিন তিনি জানান, ত্রিপুরায় ৩ লক্ষ ডোজ মজুত রয়েছে এবং আরও ৮ লক্ষ ডোজ এই মাসের মধ্যেই আসবে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top