News Flash

  • Home
  • Uncategorized
  • আজ এডিসি নির্বাচন, ইভিএম নিয়ে বুথে গেলেন ভোট কর্মীরা
Image

আজ এডিসি নির্বাচন, ইভিএম নিয়ে বুথে গেলেন ভোট কর্মীরা

আগরতলা, ৫ এপ্রিল (হি.স.)৷৷ অসামান্য উত্তাপ ছড়িয়ে আগামীকাল মঙ্গলবার ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি) নির্বাচন৷ অষ্টম এডিসি নির্বাচনে বিজেপি-আইপিএফটি জোট ছাড়া ময়দানে রয়েছে বামফ্রন্ট, কংগ্রেস এবং প্রদ্যুত মানিক্যের তিপ্রা মথা৷ এডিসি-র ২৮টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে৷ তাতে ২৫টি আসন জনজাতি সংরক্ষিত এবং বাকি তিনটি সাধারণ আসন রয়েছে৷ তাতে, ১৫৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ এডিসি নির্বাচনে মোট ভোটার রয়েছেন ৮ লক্ষ ৬৫ হাজার ৪১ জন৷ তার মধ্যে পুরুষ ৪ লক্ষ ৩৬ হাজার ৫৪৮ জন এবং মহিলা ভোটার ৪ লক্ষ ২৮ হাজার ৪৯০ জন রয়েছেন৷ তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন তিনজন৷ আজ ১৬টি রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ইভিএম নিয়ে ভোট কর্মী-রা ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন৷ সাথে রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা৷


মাছমারা, দশদা-কাঞ্চনপুর এবং মনু-ছৈলেংটা ওই তিনটি আসন সাধারণ শ্রেণিভুক্ত৷ বাকি ২৫টি কেন্দ্রই জনজাতি সংরক্ষিত৷ ত্রিপুরায় প্রায় সমস্ত মহকুমায় এডিসি এলাকা রয়েছে৷ শুধুমাত্র সদর মহকুমায় কোনও এডিসি এলাকা নেই৷ সমস্ত জেলাশাসক জেলা নির্বাচন আধিকারিক হিসেবে দায়িত্ব পালন করছেন৷ তাঁরা কমিশনের নির্দেশাবলী পালন করছেন এবং রিটার্নিং অফিসারদের সঠিকভাবে কাজে সহায়তা দিচ্ছেন৷ ত্রিপুরায় ১৬টি মহকুমায় এডিসি-র বিরাট এলাকা রয়েছে৷ তাই, ওই ১৬ জন মহকুমাশাসককে রিটার্নিং অফিসার হিসেবে নিযুক্ত করা হয়েছে৷ বাকি সাতজন মহকুমাশাসক রিটার্নিং অফিসারদের সহায়তা করছেন৷


এডিসি নির্বাচনে ১০৬০টি স্থানে ১২৪৪টি ভোট গ্রহণ কেন্দ্র স্থাপন করা হয়েছে৷ এছাড়া, ওই নির্বাচনে ১৭ জন অবজার্ভার নিযুক্ত করা হয়েছে৷ গণনার জন্য মহকুমা সদর কার্যালয়গুলিকে নির্দিষ্ট করেছে কমিশন৷ এক্ষেত্রে ১৬টি মহকুমা সদর কার্যালয়ে গণনা হবে৷ এডিসি নির্বাচন ইভিএম-এ সম্পন্ন হবে৷ তার জন্য প্রয়োজনীয় ইভিএম-এর ব্যবস্থা করা হয়েছে৷ আজ ভোট কর্মীরা ভোটের সামগ্রী নিয়ে ভোট গ্রহণ কেন্দ্রের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন৷ নির্বাচনে সাড়ে ছয় হাজারের অধিক ভোট কর্মী দায়িত্ব পালন করছেন৷ তাছাড়া, রিজার্ভ কর্মী সহ মোট ভোট কর্মীর সংখ্যা প্রায় ৮ হাজার৷


এডিসি নির্বাচনকে কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে৷ ৬১টি থানা এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ভোট গ্রহণ কেন্দ্র৷ ফলে, ১৬৮টি হালকা যানবাহন নিরাপত্তায় ব্যবহার করবে পুলিশ৷ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ২১০ জন পুলিশ সেক্টর অফিসার নিয়োগ করা হয়েছে৷ এছাড়া, ভোট গ্রহণ কেন্দ্র, স্ট্রং রুম এবং সরকারি ছাপাখানায় নিরাপত্তায় ১৬ কোম্পানি সিআরপিএফ, ৫৬৮৪ জন টিএসআর জওয়ান, ৩৪৩৫ জন পুলিশ কর্মী এবং ২৬৩ জন হোমগার্ড দায়িত্ব পালন করবেন৷


এদিকে, আগামীকাল ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে৷ সকাল ৭টা থেকে ২৮টি নির্বাচনী ক্ষেত্রের ১,২৪৪টি ভোটগ্রহণ কেন্দ্রে শুরু হবে ভোটগ্রহণ৷ চলবে বিকেল ৪টা পর্যন্ত৷ মোট ভোটার রয়েছেন ৮,৬৫,০৪১ জন৷ এরমধ্যে পুরুষ ভোটার ৪,৩৬,৫৪৮ জন ও মহিলা ভোটার ৪,২৮,৪৯০ জন ও ত’তীয় লিঙ্গের ভোটার মোট ৩ জন৷
এই নির্বাচনে প্রতিদ্বদ্বিতা করছেন মোট ১৫৭ জন প্রার্থী৷ এরমধ্যে বিজেপি ১৪, আই পি এফ টি ১৭, এ আই এফ বি ১, সি পি আই ১, সি পি আই (এম) ২৫, আর এস পি ১, টি এস পি ২৩, আই এন পি টি ৫, আই এন সি ২৮, জে ডি (ইউ) ৬, নির্দল প্রার্থী মোট ৩৬ জন৷
ভোটগ্রহণের কাজে নিযুক্ত রয়েছেন ৬,৯৪৯ জন কর্মী৷ এরমধ্যে রিজার্ভ থাকবেন ৭২৯ জন৷ প্রত্যেকেই নিজ নিজ ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছে গেছেন৷ সংখ্যার ভিত্তিতে সবচেয়ে কম ভোটার রয়েছেন ১৮-টাকারজলা-জম্পইজলা (এস টি) কেন্দ্রে৷ এই কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ১৯,৮৫৮ জন৷ সবচেয়ে বেশি ভোটার রয়েছেন ২২-কাঁঠালিয়া-মির্জা-রাজাপুর (এস টি) কেন্দ্রে৷ এই কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ৪১,১৮৭ জন৷
নির্বাচনকে সুুষ্ঠভাবে সম্পন্ন করতে ৫,৩৫৮ জন নিরাপত্তা কর্মী সহ প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷ এরমধ্যে ১৬ কোম্পানি সি আর পি এফ, ৫,৬৮৪ জন টি এস আর জওয়ান, ৩,৪৩৫ জন পুলিশ কর্মী নিয়োজিত থাকবেন৷ এছাড়াও নির্বাচনী এলাকার অন্তর্গত ৬১টি থানা, পুলিশ পেট্রোলিং ও ২১০ জন পুলিশ সেক্টর অফিসার নির্বাচনের দায়িত্বে থাকবেন৷
গতকাল সরব প্রচার শেষ হওয়ার পর সংশ্লিষ্ট কেন্দ্রের ভোটার ব্যতীত অন্য কোনও ব্যক্তি ঐ এলাকায় থাকতে পারবেন না৷ বিকেল ৪টায় ভোট গ্রহণ পর্ব শেষ হওয়ার পর মোট ১৬টি স্ট্রং রুমে রাখা হবে ইভিএম গুলি৷ স্ট্রং রুমের নিরাপত্তার দায়িত্বে থাকবে সি এ পি এফ৷ ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন কমিশনারের সচিব এই সংবাদ জানান৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top