News Flash

  • Home
  • Uncategorized
  • বিশালগড়ে যান দূর্ঘটনায় গুরুতর আহত এক ব্যক্তি
Image

বিশালগড়ে যান দূর্ঘটনায় গুরুতর আহত এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৫ এপ্রিল৷৷ আবারো ভয়াভহ যান দুর্ঘটনায় গুরুতর ভাবে আহত হয় এক ব্যক্তি৷ ঘটনা ৫ই এপ্রিল সন্ধ্যা ৬ টা নাগাদ৷ বিশালগড় থানাধীন গনিয়ামারা এলাকায়৷ সংবাদে প্রকাশ জয়নাল হোসেন নামে এক ব্যক্তি তার মোটরসাইকেল নিয়ে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় দ্রুতগতিতে আসা একটি মারুতি গাড়ির সাথে সজোরে মুখোমুখি সংঘর্ষ হয়৷ এতে জয়দুল হোসেন গুরুতরভাবে আহত হয়ে রাস্তায় পড়ে থাকে৷

এদিকে ঘাতক মারুতি গাড়িটি নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়৷ স্থানীয় লোকজন ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে বিশালগড় অগ্ণিনির্বাপক দপ্তরে খবর পাঠালে অগ্ণিনির্বাপক দফতরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহত জয়নাল হোসেন কে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে৷ এদিকে এ ঘটনার খবর পেয়ে বিশালগড় অরবিন্দ নগর এর তার নিজ বাড়ি থেকে তার মা-বাবাসহ আত্মীয়-পরিজনরা হাসপাতালে ছুটে আসে৷

হাসপাতাল সূত্রে জানা গেছে জয়নাল হোসেনের বাম পায়ে মারাক্তকভাবে আঘাত পেয়েছে৷ বিশালগড় মহকুমা হাসপাতালের কর্মরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থা গুরুতর হওয়ায় জিবি হাসপাতালে রেফার করে দেয়৷ এই ঘটনার খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ খবর লেখা পর্যন্ত জিবি হাসপাতালে আহত জয়নাল হোসেন এর চিকিৎসা চলছে৷

Releated Posts

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026
Scroll to Top