News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপির বিরুদ্ধে কমিশনে নালিশ সিপিএমের কেউ অভিযোগ করেননি, দাবি পুলিশের
Image

বিজেপির বিরুদ্ধে কমিশনে নালিশ সিপিএমের কেউ অভিযোগ করেননি, দাবি পুলিশের

আগরতলা, ৫ এপ্রিল (হি.স.)৷৷ বিজেপি মদতপুষ্ট বহিরাগতরা এডিসি এলাকায় গিয়ে ভোটারদের ভয়ভীতি প্রদর্শন এবং দাদন বিলি করছেন বলে রাজ্য নির্বাচন কমিশনের কাছে নালিশ করেছে সিপিএম৷ কিন্তু এডিসি নির্বাচনকে ঘিরে এ-ধরনের কোনও অভিযোগ পুলিশের কাছে জমা পড়েনি বলে সাফ জানিয়েছেন ত্রিপুরা পুলিশের আইজিপি (অপারেশন) জিএস রাও৷ তিনি ভোটারদের উদ্দেশ্যে অভয় দিয়ে বলেন, এমন কোনও অভিযোগ পাওয়ার সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে৷ এডিসি এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে৷


আজ সোমবার সিপিএম-এর রাজ্য সম্পাদক গৌতম দাস রাজ্য নির্বাচন কমিশনের কাছে এডিসি নির্বাচনে বহিরাগতরা উৎপাত করছে বলে নালিশ জানিয়েছেন৷ তিনি এক চিঠিতে কমিশনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, স্থানীয় বিজেপি নেতারা বহিরাগতদের ডেকে এডিসি এলাকায় ঘোরাফেরার জন্য পেট্রোল পাম্প থেকে জ্বালানি তেল কিনে দিচ্ছেন৷ কমলপুর, কাঞ্চনপুর, আমবাসা, গণ্ডাছড়া, লংতরাই ভ্যালি, খোয়াইতে বিজেপি কর্মীরা বাইক নিয়ে ঘোরাফেরা করছেন৷ ভোটারদের আগামীকাল ভোটদান থেকে বিরত থাকার ধমকিও দিচ্ছেন তারা৷


তিনি বলেন, হালহালি-আশারামবাড়ি কেন্দ্রে বিজেপি নেতারা প্রকাশ্যে গ্রামবাসীদের দাদন বিলি করছেন৷ এ-বিষয়ে সিপিএম-এর কমলপুর মহকুমা সম্পাদক অঞ্জন দাস রিটার্নিং অফিসারের কাছে নালিশ জানিয়েছেন৷ কিন্তু তিনি এ-ব্যাপারে কোনও ব্যবস্থা নিতে পারবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন৷ বরং বিষয়টি পুলিশের নজরে নেওয়ার পরামর্শ দিয়েছেন৷ তাঁর দাবি, সাব্রুম মহকুমায় ৪০ জন বিজেপি কর্মী এডিসি এলাকার বাইরে থেকে গিয়ে বাইকে ঘোরাফেরা করছেন৷ সিলাছড়ি-মনু বনকুল কেন্দ্রের অধীন বিজয়পুর, পূর্ব মনু বনকুল, মহামুনি এলাকায় ত্রাসের পরিবেশ কায়েম করা হচ্ছে৷ একইভাবে বিজেপি কর্মীরা চালিতাছড়ি, বেতাগা, রতনমনি গ্রামে ভয়ভীতি প্রদর্শন করছেন৷ স্থানীয় নির্বাচন আধিকারিকের দৃষ্টিতে বিষয়টি নেওয়া হয়েছে৷ কিন্তু কোনও প্রতিকার পাওয়া যায়নি৷


সাথে তিনি যোগ করেন, গণ্ডাছড়া-গঙ্গানগর কেন্দ্রেও ২০ জন বিজেপি কর্মী বাইকে ঘুরে হরিপুর এবং ১২ কার্ড গ্রামের ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করছেন৷ কাঞ্চনপুর মহকুমার দসদা, লালজুরি এবং কাঞ্চনপুরে আজ সকাল থেকে বিকেল পর্যন্ত বিজেপি কর্মীরা চষে বেরিয়েছেন৷ গৌতমবাবু চিঠিতে রাজ্য নির্বাচন কমিশনারের কাছে সুষ্ঠু ও অবাধ নির্বাচন সুনিশ্চিত করার দাবি জানিয়েছেন৷
এ-বিষয়ে ত্রিপুরা পুলিশের আইজিপি (অপারেশন) জিএস রাও বলেন, এখন পর্যন্ত কোনও রাজনৈতিক দলের তরফে এমন কোনও অভিযোগ পাইনি৷ এমন-কি, ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের সুনির্দিষ্ট অভিযোগও কেউ করেননি৷ তবে, নির্বাচনকে ঘিরে শান্তি-শৃঙ্খলা ভঙ্গ করার নালিশ আসলেই তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হবে৷ তিনি অভয় দিয়ে বলেন, ভোট নির্বিঘ্নে সম্পন্ন করার দায়িত্ব নিয়েছে ত্রিপুরা পুলিশ৷ ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারবেন৷ তাঁর দাবি, এডিসি এলাকায় পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে৷ কারণ, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top