News Flash

  • Home
  • Uncategorized
  • ফের তাঁকে আঘাত করার অস্ত্রে সহানুভূতি কুড়োনোর চেষ্টা তৃণমূলনেত্রীর
Image

ফের তাঁকে আঘাত করার অস্ত্রে সহানুভূতি কুড়োনোর চেষ্টা তৃণমূলনেত্রীর

কলকাতা, ৫ এপ্রিল (হি . স.) : “নির্বাচনের আগে আমার পা-য়ে আঘাত করল।“ এই ভাষাতেই ফের তাঁকে আঘাত করার অস্ত্রে চুঁচড়ার সভায় সহানুভূতি কুড়োনোর চেষ্টা করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গত ১০ মার্চ দিনভর মন্দিরে পুজো থেকে ধর্মানুষ্ঠানের পর নন্দীগ্রাম থেকে হলদিয়া গিয়ে মনোনয়ন দাখিল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সন্ধেয় বিড়ুলিয়া বাজারে গাড়ি থেকে নামেন তিনি। সেখানে আচমকাই আঘাত পান। মাথায়, পায়ে ও কোমরে চোট পেয়ে নন্দীগ্রাম থেকে কলকাতায় ফেরেন তৃণমূল নেত্রী তথা নন্দীগ্রামের প্রার্থী। গোড়া থেকে মাঝে মাঝেই বিষয়টি নিয়ে তিনি চক্রান্তের অভিযোগ তুলেছেন।

তাঁর অভিযোগ, প্রচণ্ড ভিড়ে সেই সময় চক্রান্ত করে ৪-৫ জন তাঁকে ধাক্কা মারে। তিনি মাটিতে পড়ে যান। তাঁর বাঁ পায়ে, কোমরে ও মাথায় চোট লাগে। পা ফুলে যায়। জ্বর আসে। ঘটনাস্থলে স্থানীয় পুলিশের কেউ ছিল না। চক্রান্ত করেই তাঁকে ধাক্কা মারা হয়েছে। এটা অবশ্যই চক্রান্ত। ইচ্ছাকৃতভাবে মারা হয়।

তৃণমূলনেত্রীর চাঞ্চল্যকর অভিযোগ নিয়ে তুমুল হইচই হয়। বিভিন্ন স্তরে তদন্ত করেও অভিযোগের সারবত্তা প্রতিষ্ঠিত হয়নি। বিরোধী দলগুলো সমষ্বরে অভিযোগ করে, সাজানো ঘটনার সাহায্যে ভোটদাতাদের কাছে অসত্য তথ্য পরিবেশন করে সহানুভূতি কুড়োনোর চেষ্টা করছেন তিনি। সর্বস্তরে সমালোচনা হয় বিষয়টি নিয়ে। সোমবার চুঁচড়ায় ফের জনসভায় তাঁকে আঘাত করার অভিযোগ তুললেন তিনি।

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top