News Flash

  • Home
  • Uncategorized
  • আরও সতর্ক নির্বাচন কমিশন, তৃতীয় দফায় মোতায়েন হচ্ছে ৮৩২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
Image

আরও সতর্ক নির্বাচন কমিশন, তৃতীয় দফায় মোতায়েন হচ্ছে ৮৩২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

কলকাতা, ৫ এপ্রিল (হি . স.) : পশ্চিমবঙ্গে চলছে বিধানসভা নির্বাচন । প্রথম দুই দফার পর রাত পোহালেই মঙ্গলবার তৃতীয় দফার নির্বাচন পশ্চিমবঙ্গে । প্রথম দফায় শান্তিপূর্ণ নির্বাচন হয় রাজ্যে । তবে  দ্বিতীয় দফায় বিভিন্ন কেন্দ্র থেকে আশান্তির খবর এসেছে । তাছাড়া করোনার দ্বিতীয় ঢেউ ব্যাকপ আকার ধারন করেছে । তাই তৃতীয় দফার নির্বাচন নির্বাচন নিয়ে বাড়তি সতর্ক নির্বাচন কমিশন । তৃতীয় দফায় অশান্তি এড়াতে একেবারে কোমর বেঁধে নেমেছে নির্বাচন কমিশন। মোট ৮৩২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে সমস্ত ভোট কেন্দ্র মিলিয়ে। গত দু’‌দফায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ করেছিল তৃণমূল। তাই বাহিনী নিয়ে বিশেষ সতর্ক নির্বাচন কমিশন। পাশাপাশি করোনা নিয়ে সতর্ক কমিশন ।

তৃতীয় দফায় রাজ্যে ভোট গ্রহণ হবে হাওড়া, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনায়। এর মধ্যে রয়েছে হাওড়ার ৭টি, দক্ষিণ ২৪ পরগনার ১৬টি এবং হুগলির ৮টি আসনে ভোট হবে। প্রথম দফার নির্বাচনের থেকে দ্বিতীয় দফার ভোটে অনেক বেশি অভিযোগ, অশান্তির খবর সামনে এসেছিল। এই অবস্থায় তৃতীয় দফার নির্বাচনের আগে আরও সতর্ক কমিশন। থাকছে ব্যাপক কেন্দ্রীয় নিরাপত্তা।  তৃতীয় দফায় অশান্তি এড়াতে থাকছে ৮৩২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী । তার মধ্যে ৬১৮ কোম্পানি বুথের নজরদারিতে মোতায়েন করা হবে। বাকি বাহিনীকে এরিয়া ডোমিনেশনের কাজে ব্যবহার করা হবে। নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে, অশান্তি এড়াতে শুধুমাত্র দক্ষিণ ২৪ পরগনাতেই থাকছে ৩০৭ কোম্পানি। এর মধ্যে বারুইপুর পুলিশ জেলায় ১৩০ কোম্পানি, ডায়মন্ডহারবার পুলিশ জেলায় ১১৩ কোম্পানি, সুন্দরবন পুলিশ জেলায় ৬৪ কোম্পানি। হাওড়তেও ১৪৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। তার মধ্যে ১৩২ কোম্পানি থাকছে হাওড়া গ্রামীণে ও হাওড়া কমিশনারেটে থাকছে ১১ কোম্পানি। হুগলি গ্রামীণে থাকছে ১৬৭ কোম্পানি বাহিনী।

এছাড়া গত দু’‌দফায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ করেছিল তৃণমূল। তাই এই দফায় বাহিনী নিয়ে বিশেষ সতর্ক নির্বাচন কমিশন । প্রথম দুই দফায় অভিযোগ উঠেছিল, কখনও বুথের ভিতর ঢুকে শংসাপত্র দেখতে চাইছেন, কখনও আবার গ্রামে ঢুকে ভোটারদের শাসাচ্ছেন। অভিযোগের পর এবার নড়েচড়ে বসল কমিশন। এডিজি আইনশৃঙ্খলা জগমোহন এবং কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসার অশ্বিনী কুমারের সঙ্গে আজ বৈঠক করেন কমিশনের সিইও। তাতেই স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, বাহিনী শংসাপত্র দেখছে এমন ঘটনার পুনরাবৃত্তি আগামী দফাগুলিতে যাতে না দেখা যায়। কেন্দ্রীয় বাহিনী পরিচয়পত্র দেখতে চাইতে পারবে না। পাশাপাশি ১১ টি পরিচয়পত্রের মধ্যে যে কোনও একটা দিয়ে ভোট দেওয়া যাবে বলে জানিয়েছে কমিশন।

পাশাপাশি নতুন করে ফের বাড়তে চলছে করোনা ভাইরাস। গোটা রাজ্যেজুড়েই সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। এই অবস্থায় বুথ কর্মী থেকে সবাইকে আরও সতর্ক হওয়ার পরামর্শ কমিশনের। কেউ যাতে না ভিড় করতে পারে বুথের বাইরে তা বিশেষ নজরদারি করার বলা হয়েছে। সোশ্যাল ডিসটেন্স মানতে বলা হয়েছে। এছাড়াও যারা কাজ করবেন তাঁদের পর্যাপ্ত মাস্ক, স্যানিটাইজারের ব্যবস্থা করতে বলা হয়েছে।

উল্লেখ্য, আগামীকাল মঙ্গলবার হাওড়ার সাতটি আসনে ভোটগ্রহণ হবে । যে আসনে ভোট গ্রহণ হবে সেগুলি হল– উলুবেড়িয়া উত্তর, উলুবেড়িয়া দক্ষিণ, শ্যামপুর, বাগনান, আমতা, উদয়নারায়ণপুর ও জগৎবল্লভপুর। হুগলিতে ভোট হবে জাঙ্গিপাড়া, হরিপাল, ধনেখালি, তারকেশ্বর, পুরশুড়া, আরামবাগ, গোঘাট ও খানাকুল। অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনার কেন্দ্রগুলি হল– বাসন্তী, কুলতলি, কুলপি, রায়দিঘি, মন্দিরবাজার, জয়নগর, বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্ব, মগরাহাট পূর্ব, মগরাহাট পশ্চিম, ডায়মন্ডহারবার, ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর। একগুচ্ছ স্পর্শকাতর বুথ রয়েছে। সেগুলিকে বাড়তি নজরদারির ব্যবস্থা করা হচ্ছে।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top