News Flash

  • Home
  • Uncategorized
  • নিখোঁজ জওয়ান মাওবাদীদের হাতে বন্দি থাকার আশঙ্কা, মোদি-শাহ-র কাছে আবেদন স্ত্রীর
Image

নিখোঁজ জওয়ান মাওবাদীদের হাতে বন্দি থাকার আশঙ্কা, মোদি-শাহ-র কাছে আবেদন স্ত্রীর

বিজাপুর, ৫ এপ্রিল (হি.স.) : ছত্তীসগড়ের বিজাপুরে সুকমা সীমান্তে মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে ২২ জন জওয়ান নিহত ও ৩১ জন জওয়ান আহত হয়েছেন। এই ঘটনার পর থেকেই নিখোঁজ ৩৫ বছরের এক সিআরপিএফ কনস্টেবল রাকেশ্বর সিং মানহাস। সেই জওয়ান মাওবাদীদের হাতে বন্দি বলেই দাবি করেছেন এক স্থানীয় সাংবাদিক। এদিকে ওই জওয়ানকে উদ্ধারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে আবেদন জানিয়েছেন জওয়ানের স্ত্রী।


নিরাপত্তা বাহিনী সূত্রে খবর, তাঁরা জানতে পেরেছেন ওই জওয়ান মাওবাদীদের হাতে বন্দি। কিন্তু এখনও মাওবাদীদের তরফে কোনও দাবি জানানো হয়নি। তাই এখনও পর্যন্ত জম্মু থেকে আসা ওই জওয়ান ঠিক কোথায় বন্দি রয়েছেন, সেই বিষয়ে কোনও খবর নিরাপত্তা বাহিনী পায়নি।


ওই স্থানীয় এক সাংবাদিক জানিয়েছেন, তাঁকে সোমবার ফোন করে দাবি করা হয়েছে, পিপলস লিবারেশন গেরিলা আর্মি (পিএলজিএ)-র হাতে ওই জওয়ান বন্দি রয়েছেন। তাঁকে পিএলজিএ-র ১ নম্বর ব্যাটালিয়নের কম্যান্ডার হিডমা ফোন করে এ কথা বলেছেন বলেই দাবি করেছেন ওই সাংবাদিক।


ইতিমধ্যেই জম্মুতে জওয়ানের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছেন সিআরপিএফ আধিকারিকরা। পরে সংবাদমাধ্যমের সামনে রাকেশ্বরের স্ত্রী মিনু মানস জানিয়েছেন, তিনি প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করেছেন তাঁর স্বামীকে ফিরিয়ে আনার জন্য। যে ভাবে অভিনন্দন বর্তমানকে পাকিস্তান থেকে ফিরিয়ে আনা হয়েছিল, সে ভাবেই তাঁর স্বামীকে ফিরিয়ে আনার আবেদন করেছেন তিনি।

Releated Posts

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top