মুম্বই, ৫ এপ্রিল (হি.স.): বলিউডের বিনোদন জগতে করোনাভাইরাসের আগ্রাসন বেড়েই চলেছে। এবার করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন অভিনেত্রী ভূমি পেডনেকর। ভূমি খারাপ কোভিড থাবা বসিয়েছে অভিনেতা ভিকি কৌশলের শরীরেও। ভূমি পেডনেকর ও ভিকি কৌশল-দু’জনই বাড়িতে স্বেচ্ছা-নিভৃতবাসে রয়েছেন। ভূমি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে জানিয়েছেন, “আমি করোনাভাইরাসে সংক্রমিত হয়েছি, মৃদু উপসর্গ রয়েছে, ভালো আছি এবং নিজেকে আইসোলেশনে রেখেছি। চিকিৎসকদের পরামর্শ মেনে চলছি।” একইসঙ্গে ভূমি অনুরোধ জানিয়েছেন, সম্প্রতি যাঁরা তাঁর সান্নিধ্যে এসেছিলেন তাঁরা যেন নিজেদের করোনা-পরীক্ষা করিয়ে নেন।
করোনা-সংক্রমিত হওয়ার পর বাড়িতেই আইসোলেশনে রয়েছেন অভিনেতা ভিকি কৌশল। ভিকি জানিয়েছেন, “সমস্ত ধরনের সতর্কতা অবলম্বন করা সত্ত্বেও আমি করোনা-আক্রান্ত হয়েছি। আমি বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছি। কৌশল অনুরোধ করেছেন, যাঁরা তাঁর সান্নিধ্যে এসেছিলেন তাঁরা যেন নিজেদের করোনা-পরীক্ষা করিয়ে নেন।

করোনা-আক্রান্ত ভূমি পেডনেকর, ভিকি কৌশলও কোভিড পজিটিভ
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…


















