News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা, নতুন করে সংক্রামিত ১৪ জন
Image

রাজ্যে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা, নতুন করে সংক্রামিত ১৪ জন

আগরতলা, ১ এপ্রিল (হি. স.)৷৷ করোনা-র প্রকোপ ত্রিপুরায় পুণরায় বেড়ে চলেছে৷ গত ২৪ ঘন্টায় ১৪ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ স্বাভাবিকভাবেই, প্রতিদিন করোনা আক্রান্তের খবর নতুন চিন্তায় ফেলেছে৷ এদিকে, গত ২৪ ঘন্টায় ত্রিপুরায় ৫ জন করোনা মুক্ত হয়েছেন৷ করোনা পরিস্থিতি-র জেরে ইতিমধ্যে আইসোলেসন পদ্ধতি পুণরায় চালু করেছে ত্রিপুরা সরকার৷ বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৫৫৷


সারা দেশেই করোনার সংক্রমণ মারাত্মকভাবে বাড়ছে৷ উদ্বেগের বিষয়, ত্রিপুরায় তার ব্যতিক্রম নয়৷ মাঝে কয়েকটা দিন শান্ত থেকে ফের তান্ডব শুরু করেছে করোনা৷ তারই প্রমাণ, মাঝে কয়েক দিনের বিরতি দিয়ে গত ৪৮ ঘন্টায় ২৪ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ তবে, নতুন করে করোনা আক্রান্তের মৃত্যু-র ঘটনা ঘটেনি, স্বস্তি আপাতত এখানেই৷


তবে, লক্ষণ খুবই উদ্বেগজনক বলেই মনে হচ্ছে৷ স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘন্টায় আরটি-পিসিআর ১৪০ জন এবং রেপিড এন্টিজেন ৯১৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল৷ তাতে, আরটি-পিসিআর ৯ জনের এবং রেপিড এন্টিজেন ৫ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ আরেকটা বিষয় হল, গত ৪৮ ঘন্টায় রিপোর্ট-এ দেখা গেছে নমুনা পরীক্ষার সংখ্যা যত বেড়েছে, সাথে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যাও৷ কারণ, বুধবার সন্ধ্যায় প্রাপ্ত মিডিয়া বুলেটিনে দেখা গেছে ২৪ ঘন্টায় আরটি-পিসিআর ৩৪ জন এবং রেপিড এন্টিজেন ৭৯৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল৷ তাতে, আরটি-পিসিআর ৭ জনের এবং রেপিড এন্টিজেন ৩ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top