News Flash

  • Home
  • Uncategorized
  • স্বনির্ভর ত্রিপুরা গড়ে তুলতে উদ্যোগী হয়েছে সরকার : মুখ্যমন্ত্রী
Image

স্বনির্ভর ত্রিপুরা গড়ে তুলতে উদ্যোগী হয়েছে সরকার : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ এপ্রিল৷৷ কর্মজীবনে প্রতিষ্ঠিত হতে গেলে প্রয়োজন দৃঢ় মানসিকতা, ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও প্রবল ইচ্ছাশক্তি৷ তবেই সফলতার দিকে এগিয়ে যাওয়া যায়৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এর উজ্জল দৃষ্টান্ত৷ আজ আগরতলার অরুন্ধতীনগরস্থিত সর্ব ধর্ম মিশন ময়দানে প্রয়াত বিধায়ক দিলীপ সরকারের দ্বিতীয় প্রয়াণ বার্ষিকীতে অনুষ্ঠিত মরণসভা ও রক্তদান শিবিরে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শ্রীদেব প্রয়াত বিধায়ক দিলীপ সরকারের প্রতিক’তিতে পুপার্ঘ অর্পণ করে শ্রদ্ধা ’াপন করেন৷ রক্তদান শিবিরে ৫১ জন স্বেচ্ছায় রক্তদান করেন৷


অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী শ্রীদেব বলেন, প্রয়াত বিধায়ক দিলীপ সরকার একজন প্রক’ত জননেতা ছিলেন৷ জনগণের প্রতি তার দায়বদ্ধতা এবং কাজের প্রতি নিষ্ঠার জন্য তিনি চির মরণীয় হয়ে থাকবেন৷ মুখ্যমন্ত্রী বলেন, দৃঢ় মানসিকতা এবং প্রবল ইচ্ছাশক্তিই দিলীপ সরকারের মত ব্যক্তিত্ব তৈরি করে৷ প্রয়াত বিধায়ক দিলীপ সরকার চেয়েছিলেন বাধারঘাট অ’ল সহ রাজ্যের সার্বিক উন্নয়ন৷ বর্তমান রাজ্য সরকার প্রয়াত বিধায়কের প্রতি সম্মান জানিয়ে সমগ্র রাজ্য সহ বাধারঘাট অ’লের উন্নয়নে নিরন্তর কাজ করে চলেছেন৷ কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের জনকল্যাণমুখী বিভিন্ন প্রকল্পগুলি বাস্তবায়িত হচ্ছে৷ অনুষ্ঠানে এদিন মুখ্যমন্ত্রী শ্রীদেব বাধারঘাট অ’লে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলি রূপায়ণের তথ্য পরিসংখ্যানের মাধ্যমে তুলে ধরেন৷ তিনি জানান, বাধারঘাট বিধানসভা এলাকায় গত ৩ বছরে প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রায় ২,৮৭২ পরিবারকে গৃহ নির্মাণ করে দেওয়া হয়েছে৷ এই বিধানসভা এলাকার ৭,৬৬১ জন বিভিন্ন সামাজিক প্রকল্পে ভাতা পাচ্ছেন৷ প্রধানমন্ত্রী মাত্র পুষ্টি যোজনায় এই বিধানসভা এলাকায় ২,৬১২ জন সুুবিধাভোগী সহায়তা পেয়েছেন৷ তাছাড়া, ১,৭১৫টি পরিবারে অটল জলধারা মিশনের মাধ্যমে পানীয়জলের সংযোগ পৌঁছে দেওয়া হয়েছে৷ প্রায় ১,২৪৩টি পরিবার প্রধানমন্ত্রী উজ্জলা যোজনার মাধ্যমে উপক’ত হয়েছেন৷ টুয়েপ প্রকল্পেও এই বিধানসভা এলাকায় কাজ হয়েছে বলে তিনি উল্লেখ করেন৷


মুখ্যমন্ত্রী বলেন, স্বনির্ভর ত্রিপুরা গড়ে তুলতে উদ্যোগী হয়েছে সরকার৷ বাধারঘাট বিধানসভা এলাকায় প্রায় ৪,২৯৮ জন ব্যবসায়ী ট্রেড লাইসেন্স করেছেন৷ যা থেকে প্রমানিত হয় ত্রিপুরার মানুষ ব্যবসা বাণিজ্যের মাধ্যমে স্বরোজগারী হচ্ছেন৷ তিনি বলেন, রাজ্যে প্রায় ১ লক্ষ ৮ হাজার অন্ত্যোদয় পরিবার রয়েছে৷ রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে সকল অন্ত্যোদয় পরিবারের কোন ব্যক্তির মৃত্যু হলে তার অন্তোষ্ঠির জন্য ২০০০ টাকা প্রদান করবে৷ মুখ্যমন্ত্রী বলেন, পূবর্তন সরকারের আমলে সমগ্র রাজ্যে যে সব রাস্তা নির্মাণের কাজ সম্পন্ন হয়নি বা সংস্কারের প্রয়োজন রয়েছে, বর্তমান রাজ্য সরকার ২০২২ সালের মধ্যে সেসব রাস্তগুলি নতুন ভাবে তৈরি করার লক্ষ্যে দরপত্র আহ্বানের প্রক্রিয়া শুরু করেছে৷ পাশাপাশি ২০২২ সালের মধ্যে রাজ্য সরকার সমস্ত সামাজিক ভাতাগুলির পরিমাণ ২০০০ টাকা করে দেওয়ার জন্যও উদ্যোগী হয়েছে৷ অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন ত্রিপুরা বিধানসভার সদস্য মিমি মজমদার৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top