News Flash

  • Home
  • Uncategorized
  • রোহিঙ্গা শরণার্থী শিবিরে আগুন, মৃত তিন শরণার্থী
Image

রোহিঙ্গা শরণার্থী শিবিরে আগুন, মৃত তিন শরণার্থী

ঢাকা, ২ এপ্রিল (হি.স) : ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল রোহিঙ্গা শরণার্থী শিবিরে। এই অগ্নিকাণ্ডে তিন শরণার্থীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। শুক্রবার ভোররাতে উখিয়ার কুতুপালং বাজারে অগ্নিকাণ্ড ঘটে। আগুনের লেলিহান শিখায় ৭টি কাপড়ের দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গিয়েছে।


দমকল সূত্রে খবর, শুক্রবার ভোররাতে উখিয়ার কুতুপালং বাজারে অগ্নিকাণ্ড ঘটে। আগুনের লেলিহান শিখায় ৭টি কাপড়ের দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গিয়েছে। বেশ কিছুক্ষণ লড়াইয়ের পর উখিয়ার ফায়ার সার্ভিসের দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ সূত্রে খবর, নিহতরা হচ্ছেন উখিয়ার ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-১০ ব্লকের বাসিন্দা সৈয়দ আলমের ছেলে আনছার উল্লাহ (২০), ফরিদুল ইসলাম (২৫) ও আয়াছ (২২)। আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় এই তিনজননের। প্রাথমিক তদন্তের পর মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তবে তদন্ত না করে পুরোপুরি বলা সম্ভব নয় বলেই মত দমকলের।


উল্লেখ্য, গত ২২ মার্চ উখিয়ার বালুখালি-সহ পাঁচটি আশ্রয় শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৬ শিশু-সহ ১১ রোহিঙ্গা শরণার্থীর মৃত্যু হয়। পুড়ে যায় প্রায় ১০ হাজার ঘর।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top