News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা জয় করে আপাতত সুস্থ নীতিশ রানা, জানাল কেকেআর
Image

করোনা জয় করে আপাতত সুস্থ নীতিশ রানা, জানাল কেকেআর

কলকাতা, ২ এপ্রিল (হি.স) : কলকাতা নাইট রাইডার্সের ব্যাটসম্যান নীতিশ রানা করোনা আক্রান্ত হলেও তা জয় করে আপাতত দলে ফিরেছেন। এক বিবৃতি জারি করে জানিয়ে দিল নাইট কর্তৃপক্ষ। করোনা আক্রান্ত হওয়ার খবর নিয়ে নাইট শিবির কোনও অফিসিয়াল বিবৃতি না দেওয়ায় বিভ্রান্তি তৈরি হয়েছিল সাময়িকভাবে। জানা গিয়েছে, গত ২১ মার্চ কোভিড পরীক্ষার নেগেটিভ রিপোর্ট নিয়েই নাইট শিবিরে যোগ দিয়েছিলেন রানা। সেখানে বাধ্যতামূলক সাতদিনের কোয়ারেন্টাইনের দ্বিতীয়দিন অর্থাৎ, ২২ মার্চ এসওপি মেনে তাঁর কোভিড পরীক্ষা করা হয়। সেই পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে রানার। যদিও তাঁর শরীরে কোনওরকম উপসর্গ ছিল না বলে জানিয়েছে নাইট কর্তৃপক্ষ। এই সময়কালে কোয়ারেন্টাইনেই ছিলেন তিনি। এরপর বৃহস্পতিবার রানার কোভিড পরীক্ষার রিপোর্ট অবশেষে নেগেটিভ এসেছে। শীঘ্রই এই বাঁ-হাতি ব্যাটসম্যান দলের সঙ্গে যোগ দেবেন এবং মরশুমের প্রথম ম্যাচ থেকে তাঁকে পেতে কোনও অসুবিধা হবে না বলেই জানিয়েছে নাইট শিবির।
দিল্লির হয়ে সাম্প্রতিক সময়ে সৈয়দ মুস্তাক আলি এবং বিজয় হাজারে ট্রফি, জোড়া ঘরোয়া টুর্নামেন্টেই দিল্লির হয়ে খেলতে দেখা গিয়েছে নাইট ব্যাটসম্যানকে। বিজয় হাজারে ট্রফিতে ভালো ফর্মেও ছিলেন তিনি। সাত ম্যাচে ৬৬.৩৩ গড়ে ৩৯৮ এসেছিল রানার ব্যাট থেকে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top