News Flash

  • Home
  • Uncategorized
  • ভোটপ্রচারে ঝটিকা সফরে উত্তরবঙ্গে গেলেন মমতা
Image

ভোটপ্রচারে ঝটিকা সফরে উত্তরবঙ্গে গেলেন মমতা

কলকাতা, ২ এপ্রিল (হি. স.) :  নন্দীগ্রামে নিজের ভোটযুদ্ধ শেষ। এবার সতীর্থদের ভোট বৈতরণী পার করানোর গুরু দায়িত্ব নিয়ে শুক্রবার ঝটিকা সফরে উত্তরবঙ্গে গেলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের দুই জেলা কোচবিহার ও আলিপুরদুয়ারে তিনটি জনসভা করবেন তিনি। পাশাপাশি আগামী ১০ এপ্রিল রাজ্যে চতুর্থ দফায় যে ৪৪ আসনে ভোট হওয়ার কথা, সেই সব আসনের দলীয় প্রার্থীদের হয়েও তাঁর জনসভা করার পরিকল্পনা রয়েছে।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এদিন সকালেই নন্দীগ্রাম থেকে সোজা দমদম বিমানবন্দরে হাজির হন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিমানবন্দর থেকে সোজা উড়ে যান উত্তরবঙ্গে। দুই জেলায় ৩টি জনসভার ভোট চাইবেন তিনি। গত লোকসভা ভোটে দুই জেলার ১৪টি আসনের মধ্যে ১২টিতেই এগিয়ে ছিলেন বিজেপির প্রার্থীরা। ফলে এবারের ভোটে ওই আসনগুলিতে জয় ছিনিয়ে আনা রাজ্যের শাসকদলের পক্ষে বড় চ্যালেঞ্জ বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

তবে প্রার্থী নিয়ে বিজেপির নিচুতলার নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক অসন্তোষ রয়েছে। বেশ কয়েকটি আসনে নির্দল বা গোঁজ প্রার্থী হিসেবে আসরে নেমেছেন বিক্ষুব্ধ বিজেপি নেতারা। ফলে খুব একটা স্বস্তিতে নেই গেরুয়া শিবিরও। বিজেপির অভ্যন্তরীণ কাজিয়াকে হাতিয়ার করে পায়ের তলার মাটি শক্ত করতে চাইছেন তৃণমূলের নেতারা। এদিন উত্তরবঙ্গে পৌঁছে প্রথমে দিনহাটায় তৃণমূল প্রার্থী উদয়ন গুহের সমর্থনে  সংহতি ময়দানে সভা করবেন তৃণমূল সুপ্রিমো। ওই আসনে বিজেপি প্রার্থী করেছে কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিককে। ফলে শাসকদলের পক্ষে লড়াইটা বেশ শক্ত বলেই মনে করছেন রাজনৈতিক পণ্ডিতরা। দিনহাটার পরে কোচবিহারের তুফানগঞ্জ এসএমএ মাঠে দলীয় প্রার্থী প্রণব কুমার দে-র সমর্থনে জনসভা করবেন মমতা। তার পরে ফালাকাটায় টাউন ক্লাবের মাঠে তৃণমূল প্রার্থী সুভাষ রায়ের সমর্থনে সভা রয়েছে তাঁর

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top