News Flash

  • Home
  • Uncategorized
  • কালবৈশাখীর ঝড়ে ক্ষতিগ্রস্থদের দুইদিনের মধ্যে ক্ষতিপূরণ দেওয়া হবে : মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব
Image

কালবৈশাখীর ঝড়ে ক্ষতিগ্রস্থদের দুইদিনের মধ্যে ক্ষতিপূরণ দেওয়া হবে : মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব

02/04/2021
আগরতলা, ২ এপ্রিল (হি. স.) : কালবৈশাখীর ঝড়ে ক্ষতিগ্রস্থ-দের দুইদিনের মধ্যে ক্ষতিপূরণ দেওয়া হবে। তাতে, নির্বাচন আচরণ বিধি কোন প্রভাব ফেলবে না। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ-কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
প্রসঙ্গত, মুখ্যসচিব মনোজ কুমার বৃহস্পতিবার বিকেলে খোয়াই মহকুমার তুলাশিখর রকের আশারামবাড়ির বিভিন্ন এলাকায় কালবৈশাখীর তান্ডবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে মুখ্যসচিবের সাথে ছিলেন জেলাশাসক স্মিতা মল, অতিরিক্ত পুলিশ সুপার রাজীব সেনগুপ্ত, মহকুমা শাসক অসিত কুমার দাস, এস ডি পি ও রাজীব সুত্রধর সহ কৃষি ও কৃষক কল্যাণ কার্যালয়ের জেলা আধিকারিক, ডি ডব্লিউ এস, বিদ্যুৎ দপ্তরের আধিকারিক, তুলাশিখর ব্লকের বিডিও নবকুমার জমাতিয়া প্রমুখ।
মুখ্যসচিব সহ প্রশাসনিক প্রতিনিধিদলটি প্রথমে আশারামবাড়ি বাজার পরিদর্শন করেন। এরপর আশারামবাড়ির থানাবস্তি এলাকায় ক্ষতিগ্রস্ত থানাবস্তি জুনিয়র বেসিক স্কুল, কৃষ্ণমা বস্তির ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন। এরপর আশারামবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের অস্থায়ী শরণার্থী শিবির পরিদর্শন করেন। এই শিবিরে ১১ পরিবারের ৪৫ জন রয়েছেন। পরে মুখ্যসচিবের নেতৃত্বে প্রশাসনিক দলটি কৃষ্ণমা বস্তি জে বি স্কুলের অস্থায়ী শিবির পরিদর্শন করেন। এই শিবিরে ১৬ পরিবারের ৬৮ জন রয়েছেন। প্রতিনিধিদলটি শিবিরে আশ্রিতদের সাথে কথা বলেন ও স্বাস্থ্য সহ বিভিন্ন বিষয়ে খোজ খবর নেন। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের সময় মুখ্যসচিব মনোজ কুমার বিভিন্ন দপ্তরের জেলা আধিকারিকদের ক্ষতিগ্রস্ত এলাকায় যে সমস্ত ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরুপনের কাজ দ্রুত সম্পন্ন করতে নির্দেশ দেন।
মহকুমা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এলাকার ৭টি ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর মেরামতের জন্য ৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে ও ২০টি পরিবারকে ঘর মেরামতির জন্য ৩ হাজার টাকা করে দেওয়া হয়েছে। এই ২টি অস্থায়ী শিবিরে ২৭টি পরিবারের মধ্যে শিশু খাদ্য সহ অন্যান্য খাদ্য সামগ্রীও সরবরাহ করা হয়েছে। প্রাথমিক চিকিৎসার জন্য ১টি চিকিৎসক দল নিযুক্ত করা হয়েছে বলে মহকুমা শাসক অসিত কুমার দাস জানান। তাছাড়া পানীয়জল ও স্বাস্থ্য বিধি দপ্তরের পক্ষ থেকে ২টি শিবিরেই ট্যাংকারে করে পানীয়জল সরবরাহ করা হয়েছে। এদিকে বিদ্যুৎ নিগমের এ জি এম স্বপন দেববর্মা জানান, ক্ষতিগ্রস্ত এলাকাতে ঘুর্ণিঝড়ে ৮৭টি বিদ্যুৎ খুঁটি ও ২টি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্থ হয়েছে এবং তা দ্রুত সারাইয়ের কাজ চলছে।
আজ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দুই দিনের মধ্যে ক্ষয়ক্ষতি নিরূপন হয়ে যাবে। তিনি বলেন, ঝড়ে ক্ষতিগ্রস্থ ৭০ শতাংশ বাড়িঘরে টিনের চাল উড়ে গেছে। তাদের সম্পুর্ন ক্ষতিগ্রস্থের শ্রেণী-তে অন্তর্ভুক্ত করে ক্ষতিপূরণের ৯৫ হাজার টাকা বন্দোবস্ত করা হবে। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগের উপর কারোর হাত নেই। এ-ক্ষেত্রে ক্ষতিগ্রস্থদের সহায়তায় সরকার এগিয়ে আসবেই। তাতে, নির্বাচন আচরণ বিধি বাধা হবে না।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top