News Flash

  • Home
  • Uncategorized
  • এডিসিতে ১৫ বছর ক্ষমতায় থাকার সময় গণমুক্তি পরিষদ শুধু লুটতরাজ করেছে : মুখ্যমন্ত্রী
Image

এডিসিতে ১৫ বছর ক্ষমতায় থাকার সময় গণমুক্তি পরিষদ শুধু লুটতরাজ করেছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ এপ্রিল (হি. স.)৷৷ এডিসি নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, রাজনৈতিক দলগুলি-র প্রচারের পারদ ততই চরছে৷ তেমনি আজ নির্বাচনী জনসভায় বামেদের চাঁচাছোলা ভাষায় আক্রমন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তাঁর কটাক্ষ, এডিসি-তে ১৫ বছর ক্ষমতায় থাকার সময় গণমুক্তি পরিষদ শুধু লুটতরাজ করেছে, শোষণ করেছে৷ গণমুক্তি পরিষদ নয়, এটা গণ শোষণকারী পরিষদ৷ প্রসঙ্গত, এডিসি নির্বাচন উপলক্ষে আজ করমছড়া নতুন বাজারে বিজেপির সভায় মানুষের স্বতস্ফূর্ত অংশগ্রহণ ছিল নজরকাড়া৷


তিনি বলেন, ২৫ বছরের টানা সরকার আর ১৫ বছরের এডিসির শাসনে জনজাতিদের কোনও উন্নয়ন করেনি কমিউনিস্টরা৷ সিপিএমের ২৫ বছরের শাসনে তারা মানুষকে কমরেড বানিয়ে ছেড়েছে৷ এডিসির ১৫ বছরে কমিউনিস্টরা ঠান্ডা মাথায় জনজাতিদের চিরাচরিত সংসৃকতিকে ধবংসের দিকে নিয়ে গেছে৷ তিনি বিদ্রুপ করে বলেন, কমিউনিস্টরা শুধু বঞ্চিত, লাঞ্ছিত বলে কাটিয়ে দিয়েছে৷ এখন সেসবের অবসান ঘটেছে৷ আগামী দিনে এডিসিতে ২৮টি আসনে জয়যুক্ত হয়ে বিজেপি-আইপিএফটি জোট উন্নয়নের কাজকে তরান্বিত করবে, দৃঢ় প্রত্যয়ের সুরে বলেন তিনি৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top