News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা-আক্রান্ত রবার্ট ভডরা, সেলফ-আইসোলেশনে প্রিয়াঙ্কা
Image

করোনা-আক্রান্ত রবার্ট ভডরা, সেলফ-আইসোলেশনে প্রিয়াঙ্কা

নয়াদিল্লি, ২ এপ্রিল (হি.স.): করোনাভাইরাসে আক্রান্ত হলেন কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী ভডরার স্বামী রবার্ট ভডরা। স্বামী কোভিডে সংক্রমিত হওয়ায় সেলফ-আইসোলেশনে চলে গেলেন প্রিয়াঙ্কা। তবে, প্রিয়াঙ্কার করোনা-টেস্ট রিপোর্ট নেগেটিভ। সেলফ আইসোলেশনে চলে যাওয়ায় নির্বাচনী প্রচারে আর যেতে পারছেন না প্রিয়াঙ্কা।


শুক্রবার প্রিয়াঙ্কা গান্ধী ভডরা টুইট করে জানিয়েছেন, “করোনা-সংক্রমণের সান্নিধ্যে আসার জন্য অসম সফর বাতিল করতে হচ্ছে আমাকে। আমার গতকালের রিপোর্ট নেগেটিভ এসেছে, কিন্তু চিকিৎসকদের পরামর্শে আগামী কিছু দিন আইসোলেশনে থাকব। এই অসুবিধার জন্য সকলের কাছে ক্ষমাপ্রার্থী। আমি কংগ্রেসের জয়ের প্রার্থনা করছি।” এর আগে রবার্ট জানিয়েছিলেন, “দুৰ্ভাগ্যবশত, করোনা-আক্রান্তের সংস্পর্শে আসায় আমি করোনা-আক্রান্ত হয়েছি। করোনা-গাইডলাইন্স অনুযায়ী প্রিয়াঙ্কা এবং আমি সেলফ-আইসোলেশনে থাকছি। যদিও প্রিয়াঙ্কার রিপোর্ট নেগেটিভ।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top