News Flash

  • Home
  • Uncategorized
  • শ্রম আইন নিয়ে সিআইটিইউ’র বিক্ষোভ মিছিল
Image

শ্রম আইন নিয়ে সিআইটিইউ’র বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ এপ্রিল৷৷ শ্রমিক স্বার্থবিরোধী নতুন শ্রম আইনের ধারা বাতিল করার দাবিতে দেশব্যাপী আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে রাজ্যেও প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন সংগঠিত করে সিআইডিইউ৷


কেন্দ্রীয় সরকার পুরানো আইন বাতিল করে নতুন চারটি সংশোধনী ধারা গ্রহণ করে পয়লা এপ্রিল থেকে দেশজুড়ে তা কার্যকর করার সিদ্ধান্ত গ্রহণ করেছে৷ সি আই টি ইউর সহ-অন্যান্য বেশকিছু শ্রমিক সংগঠন কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আসছে৷ কিন্তু তাতে কর্ণপাত করছে না কেন্দ্রীয় সরকার৷ কেন্দ্রীয় সরকারের একগুঁয়েমি সিদ্ধান্তের প্রতিবাদে দেশজুড়ে তীব্র প্রতিবাদ বিক্ষোভ আন্দোলনে শামিল হয়েছে সিআইটিইউ সহ অন্যান্য শ্রমিক সংগঠনগুলো৷ দেশব্যাপী আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে আজ রাজ্যেও আন্দোলন সংগঠিত করা হয়৷ সি আই টি ইউ এর পক্ষ থেকে আগরতলা শহরে প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংঘটিত হয়৷ মিছিলে অংশ নিয়ে সিআইটিইউর বর্ষিয়ান নেতা তথা প্রাক্তন সাংসদ শংকর প্রসাদ দত্ত বলেন কেন্দ্রীয় সরকারপুঁজিপতি কপর্োরেটদের স্বার্থ রক্ষার জন্য শ্রম আইনের সংশোধনী এনেছে৷ তাতে শ্রমিকদের স্বার্থ বিঘ্নিত হবে৷

শ্রম আইনের সংশোধনী কোন ভাবে কার্যকর করতে দেওয়া হবে না৷কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে দেশজুড়ে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন৷প্রতিবাদ বিক্ষোভ মিছিলটি সিআইটিইউর অফিসের সামনে থেকে শুরু হয়ে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে৷ আজ ১ লা এপ্রিল সারা দেশে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন শ্রম কোড বিল পুড়ানো কর্মসুচী নিয়েছে৷ সংযুক্ত কিষান মোর্চা এই কর্মসুচী তে অংশ নেবার সিদ্ধান্ত নিয়েছ৷ আগরতলায় সকাল ১১ টায় সি আই টি ইউ অফিসে জমায়েত৷ পশ্চিম জেলাকে আগরতলার কর্মসুচীতে অংশ নিতে হবে৷অন্য জেলা/ মহকুমায় সি আই টি ইউ যে কর্মসুচী নেবে কৃষক সংগঠন সমুহ সে অনুযায়ী অংশ নিতে হবে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top