News Flash

  • Home
  • Uncategorized
  • বাঁকা পথেই চাকুরীর দাবিতে আবারও পথে নামলেন চাকুরিচ্যুত শিক্ষকরা
Image

বাঁকা পথেই চাকুরীর দাবিতে আবারও পথে নামলেন চাকুরিচ্যুত শিক্ষকরা

আগরতলা, ৩১ মার্চ (হি. স.)৷৷ বাঁকা পথেই চাকুরীর দাবিতে আবারও পথে নামলেন চাকুরিচ্যুত শিক্ষক-রা৷ ত্রিপুরায় ভুল নিয়োগ নীতির ফলে আদালতের রায়ে ১০৩২৩ শিক্ষকদের চাকুরিচ্যুতি-র এক বছর পূর্ণ হওয়ায় আজ তাদের মধ্যে একটা অংশ সুবিশাল মিছিল সংগঠিত করেছে৷ ত্রিপুরা সরকার গ্রুপ-সি এবং গ্রুপ-ডি পদে নিয়োগ-র ব্যবস্থা করেছে৷ তাতে, চাকুরিচ্যুত শিক্ষকদের জন্য বয়সসীমা-য় ছাড় দিয়েছে৷ কিন্ত, ওই অশিক্ষক পদে চাকুরীর জন্য আবেদন জানানোর বদলে তারা পরীক্ষা ছাড়াই স্থায়ী চাকুরীর দাবিতে পথে নেমেছেন৷ জয়েন্ট মুভমেন্ট কমিটি (জেএমসি)-র ব্যানারে ত্রিপুরা সরকারের কাছে তাদের দাবি, অন্যায়ভাবে চাকুরী থেকে ছাটাই করা হয়েছে, তাই পরীক্ষা ছাড়াই স্থায়ী চাকুরী প্রদান করা হোক৷ কমিটির সদস্য বিজয় কৃষ্ণ সাহা-র বক্তব্য, সরকারিভাবে চাকুরিচ্যুতি-র কোন চিঠি পাইনি৷ অথচ, এক বছর ধরে আমাদের বেতন বন্ধ করে রেখেছে ত্রিপুরা সরকার৷


প্রসঙ্গত, ২০১৪ সালে ত্রিপুরা হাই কোর্ট ১০৩২৩ জন শিক্ষকের চাকুরী বাতিল করেছিল৷ ভুল নিয়োগ নীতি-র কারণে আদালত পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করায় ত্রিপুরা-য় তীব্র আলোড়ন হয়৷ বামফ্রন্ট আমলে অস্নাতক, স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষক পদে বিভিন্ন পর্যায়ে ২০১০ সাল পর্যন্ত নিয়োগ করা হয়েছিল৷ ওই নিয়োগ চ্যালেঞ্জ জানিয়ে ত্রিপুরা হাই কোর্টে মামলা হয়েছিল৷ তন্ময় নাথ এবং অন্যান্য-দের দায়ের মামলায় আদালত নিয়োগ নীতি-তে ত্রুটি খুঁজে পায় এবং চাকুরী বাতিল করে দেয়৷ ওই রায়-কে চ্যালেঞ্জ জানিয়ে তদানিন্তন ত্রিপুরা সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল৷ কিন্ত, সুপ্রিম কোর্ট ত্রিপুরা সরকার-র আবেদন খারিজ করে দেয় এবং ত্রিপুরা হাই কোর্টের রায় বহাল রাখে৷


এরপর থেকে একাধিকবার তাদের চাকুরীর মেয়াদ বৃদ্ধির আবেদন জানানো হয়েছে সুপ্রিম কোর্টে৷ ত্রিপুরা সরকারের আবেদন মেনে এডহক ভিত্তিতে সুপ্রিম কোর্ট ৩১ মার্চ ২০২০ পর্যন্ত চূড়ান্ত সময়সীমা বেধে দিয়ে মেয়াদ বৃদ্ধি করেছিল৷ সে মোতাবেক ২০২০ সালের ৩১ মার্চ ওই শিক্ষকদের চাকুরী বাতিল হয়ে গেছে৷ এরপর থেকেই তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন৷ করোনা-র প্রকোপের মাঝে ত্রিপুরা সরকার মানবিকতার খাতিরে তাদের এক মাসের বেতন দিয়ে সহায়তা করেছে৷ শুধু তাই নয়, তাদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করেছে৷ অবশ্যই নিয়মের গন্ডি-র মধ্যে থেকেই তাদের জন্য বন্দোবস্ত হয়েছে৷ ত্রিপুরা সরকার বিভিন্ন দফতরে শূন্য পদ খুঁজে বের করেছে৷ ওই শূন্য পদ পূরণে প্রক্রিয়া-ও শুরু করেছে৷


ত্রিপুরা সরকার গ্রুপ-সি এবং গ্রুপ-ডি পদে নিয়োগে প্রক্রিয়ায় পরীক্ষার ব্যবস্থা রেখেছে৷ তাতেই, তীব্র আপত্তি চাকুরিচ্যুত শিক্ষক-শিক্ষিকা-দের৷ আজ, জয়েন্ট মুভমেন্ট কমিটি-র সদস্য বিজয় কৃষ্ণ সাহা বলেন, আজ চাকুরিচ্যুতি-র এক বছর পূর্ণ হয়েছে৷ অথচ, এখন চাকুরিচ্যুতি-র কোন চিঠি ত্রিপুরা সরকারের তরফে আমরা পাইনি৷ তাছাড়া, আদালতের রায়ের ভুল ব্যাখ্যা করে আমাদের চাকুরী বাতিল করা হয়েছে, কোন পরীক্ষা ছাড়াই স্থায়ীভাবে আমাদের চাকুরীর ব্যবস্থা করতে হবে, সাফ জানালেন তিনি৷ অথচ, বিধানসভায় দেওয়ায় শিক্ষা মন্ত্রী-র দেওয়া তথ্যে জানা গিয়েছে, অধিকাংশ চাকুরিচ্যুত শিক্ষক-শিক্ষিকারা অশিক্ষক পদে চাকুরীর জন্য আবেদন জানিয়েছেন এবং তারা পরীক্ষা দেবেন৷


বিধানসভায় দেওয়া তথ্য অনুসারে, ১০৩২৩ চাকুরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে বর্তমানে রয়েছেন ৯১০০ জন৷ তাদের মধ্যে ৮৬২৬ জন অশিক্ষক পদে নিয়োগে আবেদন জানিয়েছেন৷ তাতে স্পষ্ট, একটা ছোট্ট অংশ চাকুরিচ্যুত শিক্ষক-শিক্ষিকা ত্রিপুরা সরকারের ব্যবস্থাপনায় অসন্তষ্ট এবং তাঁরা সম্ভবত আবারও বাঁকা পথেই চাকুরী হোক চাইছেন৷ ত্রিপুরা সরকার সাফ জানিয়েছে, চাকুরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল হয়েও নিয়ম বহির্ভূত কোন পদক্ষেপ নেওয়া হবে না৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top