News Flash

  • Home
  • Uncategorized
  • তেলিয়ামুড়ায় যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার
Image

তেলিয়ামুড়ায় যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৩১ মার্চ৷৷ ত্রিপুরায় ফের রক্তাক্ত অবস্থায় যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে৷ পুলিশ জানিয়েছে, রাস্তার ধারে নিখিল ভৌমিক(১৯)-র মৃতদেহ উদ্ধার হয়েছে৷ তাকে খুন করা হয়েছে নাকি দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে, তদন্ত চলছে৷ সাতসকালে খোয়াই জেলায় তেলিয়ামুড়া থানাধীন খাসিয়ামঙ্গল নার্সারি সংলগ্ণ দয়ারাম পাড়াস্থিত অম্পি রাস্তায় ওই মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে৷


পুলিশ জানিয়েছে, নিখিল তেলিয়ামুড়া থানাধীন গামাই বাড়ি এলাকার বাসিন্দা ছিল৷ পেশায় রংমিস্ত্রি নিখিল গতকাল হোলি উপলক্ষ্যে রং খেলে সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়েছিলেন৷ এরপর রাতে বাড়ি ফিরে আসেননি৷ রাতভর বাড়ি না আসায় তার পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুজি করেন৷ আজ সকালেই তার মৃতদেহ উদ্ধারের খবর পরিবারের লোকজন ছুটে আসেন এবং পুলিশেও খবর দেওয়া হয়৷


খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে৷ তার শরীরে, পায়ে এবং কোমরে আঘাতের চিহ্ণ রয়েছে এবং বা হাত ভেঙ্গে গেছে বলে পুলিশ জানিয়েছে৷ ফলে, তার মৃত্যু নিয়ে ধোয়াশা-র সৃষ্টি হয়েছে৷ পারিবারিক সুত্রে জানা গেছে, নিখিল প্রায়শই মদমত্ত অবস্থায় থাকতেন৷ তাই, দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে কিনা বিষয়টি উড়িয়ে দিচ্ছে না পুলিশ৷

Releated Posts

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026
Scroll to Top