নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২ মার্চ৷৷ বিশুদ্ধ পানীয় জলের দাবীতে পথ অবরোধ করলো উপজাতি অংশের লোকজনেরা৷ আর এই ঘটনায় রাস্তার দু ধারে দেখা দেয় যানজট৷ দেখা দেয় জনদুভর্োগ৷ ঘটনা, মঙ্গলবার দুপুরে উদয়পুর-কিল্লা রোডে নোয়াবাড়ি এলাকায়৷ অবশেষে কিল্লা ব্লকের বিডিও দ্রুত সমস্যা সমাধানের মৌখিক প্রতিশ্রুতি দিলে পথ অবরোধ প্রত্যাহার করা হয়৷
এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়৷ স্থানীয় লোকেরা জানান বহুদিন ধরে এলাকার লোকজনেরা পরিশ্রুত পানীয় জলের দাবী জানিয়ে আসছিলো৷ এই বিষয়ে বহুবার কিল্লা ব্লক সহ ডি ডব্লিউ এস দপ্তরে জানিয়েও তেমন কোনও লাভ হচ্ছে না৷ যে জল দেওয়া হয় তা অনেকটাই ঘোলাটে৷ যার ফলে বাধ্য হয়ে মঙ্গলবার উদয়পুর কিল্লা সড়কের নোয়াবাড়িতে পথ অবরোধে বসে স্থানীয় উপজাতি রমনীরা৷ অবশেষে কিল্লা ব্লকের বিডিও ও ডি ডব্লিউ এস দপ্তরের এস ডি ও ঘটনাস্থলে এসে দ্রুত সমস্যা সমাধানের মৌখিক প্রতিশ্রুতি দিলে পথ অবরোধ উঠে৷ আর এই ঘটনায় এদিন চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়৷



















