Posts of - July 2020
দ্রুততার সঙ্গে ডিজিটাল প্রযুক্তিকে গ্রহণ করেছে বিচারব্যবস্থা : রবিশঙ্কর প্রসাদ
নয়াদিল্লি, ১৯ জুলাই (হি. স.): সুপ্রিম কোর্ট হাইকোর্ট এবং অন্যান্য আদালতগুলিতে যেভাবে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল শুনানি প্রক্রিয়া চলছে, তা নিয়ে প্রশংসায় পঞ্চমুখ কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। রবিবার সকালে নিজের টুইট বার্তায় রবিশঙ্কর প্রসাদ লিখেছেন, করোনা মহামারীর সময় ভারতের আদালতগুলি দ্রুততার সঙ্গে ডিজিটাল প্রযুক্তিকে গ্রহণ করেছে।এই সময়ের মধ্যে সুপ্রিম কোর্টে ভার্চুয়াল শুনানি হয়েছে ৭৮০০ মামলার, হাইকোর্টগুলিতে হয়েছে ১.৭৫ লক্ষ মামলা, দেশের অন্যান্য আদালতে ভার্চুয়াল ৭.৩৪ লক্ষ মামলার।রবিশংকর প্রসাদ নিজের টুইট বার্তায় আরো লিখেছেন যে ভারতের ডিজিটাল প্রযুক্তি ই-গভর্নেন্সের বিভিন্ন ধারা সফল ভাবে কার্যকর করতে সহায়তা করেছে। উল্লেখ করা যেতে পারে বিগত ২৪ ঘণ্টায় গোটা ভারতজুড়ে করোনা আক্রান্ত হয়েছে ৩৮৯০২।দেশজুড়ে সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৭৭৬১৮।

































