News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর প্রদেশের করোনা পরিস্থিতি নিয়ে যোগী আদিত্যনাথকে চিঠি প্রিয়াঙ্কার
Image

উত্তর প্রদেশের করোনা পরিস্থিতি নিয়ে যোগী আদিত্যনাথকে চিঠি প্রিয়াঙ্কার

নয়াদিল্লি, ২৫ জুলাই (হি. স.): করোনার জেরে বিপর্যস্ত উত্তরপ্রদেশ।প্রতিদিন লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এমন পরিস্থিতিতে রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে বেহাল দশা ঠিক করার জন্য মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে চিঠি লিখেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে উদ্দেশ্য করে লেখা চিঠিতে প্রিয়াঙ্কা জানিয়েছেন, গতকাল (শুক্রবার) রাজ্যে করোনা আক্রান্ত হয়েছে ২৫০০ জন। রাজ্যে নতুন করে আক্রান্তের এত বাড়বাড়ন্ত যথেষ্ট উদ্বেগের ।

শহর ছাড়িয়ে গ্রামগুলিতে ঢুকে পড়েছে করোনা।পরীক্ষার পরিমাণ দ্রুততার সঙ্গে বৃদ্ধি না করলে আক্রান্তের সংখ্যা বেড়েই চলবে। ফলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে।হাসপাতালগুলির অবস্থাও খারাপ। বেহাল স্বাস্থ্য ব্যবস্থার কারণে অনেকে ভয় পেয়ে করোনা পরীক্ষা করাচ্ছেন না। এতে করে সরকারের ব্যর্থতাই প্রকাশ্যে চলে আসছে  উত্তরপ্রদেশ সরকারের তরফ থেকে জানানো হয়েছিল করোনা মোকাবিলা করার জন্য দেড় লক্ষ বাড়তি শয্যা হাসপাতালগুলোতে রাখা হয়েছে।কিন্তু ২০ হাজার আক্রান্তের সংখ্যা প্রকাশ্যে চলে আসার পর হাসপাতালে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। উত্তরপ্রদেশ সরকারের উচিত মহারাষ্ট্র এবং দিল্লির মত অস্থায়ী হাসপাতাল গড়ে তোলা। তাড়াহুড়ো করে হোম আইসোলেশনের সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়।শুধুমাত্র প্রচার করে বা সংবাদ চেপে দিয়ে এই পরিস্থিতির মোকাবিলা করা যাবে না।

উল্লেখ করা যেতে পারে, করোনা মোকাবিলা করার জন্য উত্তরপ্রদেশ সরকার ইতিমধ্যেই শনি ও রবিবার করে সাপ্তাহিক লকডাউনের  ঘোষণা করেছে।প্রতি শনি ও রবিবার এই লকডাউন বলবৎ থাকবে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top