News Flash

  • Home
  • Uncategorized
  • রাজস্থানের সংকটে দলের হাল ধরতে এগিয়ে এলেন প্রিয়াঙ্কা
Image

রাজস্থানের সংকটে দলের হাল ধরতে এগিয়ে এলেন প্রিয়াঙ্কা

নয়াদিল্লি, ১৩ জুলাই (হি. স.): রাজস্থান সরকারের স্থায়িত্ব নিয়ে দেখা দিয়েছে সংকট।এমন পরিস্থিতিতে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার জন্য এগিয়ে এলেন দলের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। প্রিয়াঙ্কার দলের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে সক্রিয় হওয়ার পরই ধীরে ধীরে ফের সবকিছু কংগ্রেসের অনুকূলে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রী অশোক গেহলট এর বিরুদ্ধে সংঘাতে যাওয়ার শচীন পাইলট এর উদ্দেশ্যে কংগ্রেসের তরফ থেকে বিবৃতি জারি করে জানানো হয়েছে যে তার জন্য দলের দরজা সর্বদা খোলা রয়েছে।

রাজস্থানে সরকার টিকিয়ে রাখার মধ্যেই বর্ষিয়ান কংগ্রেস নেতা পি চিদাম্বরম, কে সি বেনুগোপাল, আহমেদ প্যাটেল রাজ্যের উপমুখ্যমন্ত্রী শচীন পাইলটের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। তিন নেতার সঙ্গে বৈঠকে একাধিক বিষয়ে অভিযোগ করেছেন শচীন পাইলট। কংগ্রেস দলের তরফ থেকে শচীন পাইলটকে বার্তা দেওয়া হয়েছে যে আগামী দিনে তার সঙ্গে আলোচনা প্রক্রিয়া চালাবে দল।

দলীয় সূত্র মারফত জানা গিয়েছে অশোক গেহলট এর বিরুদ্ধে যাতে কোনরকম বিরোধিতা না করে শচীন পাইলট সেই জন্য তাকে অনুরোধ করা হয়েছে।উপমুখ্যমন্ত্রী ছাড়াও আরও তিনটে পদ শচীনকে দিতে রাজি হয়েছে কংগ্রেস। তার অভিযোগগুলি দ্রুততার সঙ্গে সমাধান করা হবে বলেও আশ্বস্ত করা হয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top