News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অর্থের লেনদেনের মাধ্যমে বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে : সুদীপ
Image

অর্থের লেনদেনের মাধ্যমে বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে : সুদীপ

আগরতলা, ২০ মার্চ: তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয় বিল রাজ্যের ছেলেমেয়েদের ভবিষ্যৎ অন্ধকারের মধ্যে ঠেলে দেবে। অর্থের লেনদেনের মাধ্যমেই এই বিশ্ববিদ্যালয়গুলোকে অনুমোদন দিয়েছে সরকার। তাই এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে জনগণের কাছে বিচার চাইলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ।

কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ সাংবাদিক সম্মেলনে সরকারের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তোলেন। তিনি বলেন, এই তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয় বিল রাজ্যের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎকে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেবে। শিক্ষার নামে ব্যবসা চালানোর জন্যই এই বিল আনা হয়েছে।

তিনি দাবি করেন, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলির কাছে ইউজিসি-র কোনো অনুমোদন নেই। তবুও সরকার তাদের কার্যক্রম চালানোর পথ সুগম করছে, যা সম্পূর্ণভাবে নিয়মবহির্ভূত এবং উদ্বেগজনক। তাঁর অভিযোগ, অর্থের লেনদেনের মাধ্যমে এই অনুমোদন দেওয়া হয়েছে। সরকার শিক্ষাব্যবস্থাকে বাণিজ্যিক স্বার্থে ব্যবহার করছে। তিনি এই ইস্যুতে সরাসরি জনগণের কাছে বিচার চেয়ে বলেন, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এই ধরনের সিদ্ধান্ত রুখে দেওয়া জরুরি।

তাঁর আরও অভিযোগ, সরকার বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির মাধ্যমে রাজ্যে শিক্ষার মান উন্নয়নের বদলে ব্যবসার সুযোগ করে দিচ্ছে। শিক্ষার গুণগত মান, পরিকাঠামো ও স্বীকৃতি এই সব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কোনো স্পষ্ট রূপরেখা নেই বলেও তারা দাবি করেন।

Releated Posts

বাজারিছড়ায় প্রাক্তন স্ত্রীকে হাতুড়ি দিয়ে খুনের অভিযোগ, থানায় আত্মসমর্পণ অভিযুক্তের

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৩ জুন: উত্তর ত্রিপুরার বাজারিছড়া থানাধীন ঝেরঝেরি গ্রাম পঞ্চায়েতের পূর্ব হাতাইয়ারবন্দ এলাকায় এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডকে…

ByByReshmi Debnath Jun 24, 2026

চেবরীতে বাইক ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু, গুরুতর আহত সাইকেল আরোহী

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৩ জুন: খোয়াই জেলার চেবরী এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক। সোমবার…

ByByReshmi Debnath Jun 24, 2026

কৃষি ঋণের টাকা অ্যাকাউন্টে ঢুকতেই উধাও ৯ হাজার! বড় চক্রের অভিযোগ খোয়াইয়ের গ্রাহকের

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৩ জুন: কৃষি ঋণের টাকা অ্যাকাউন্টে জমা হওয়ার পর রহস্যজনকভাবে ৯ হাজার টাকা উধাও হয়ে…

ByByReshmi Debnath Jun 24, 2026

ত্রিপুরায় ইলেকট্রিক গাড়ির চালকদের জন্য সুখবর, বিদ্যুৎ নিগমের উদ্যোগে আগরতলায় চালু হলো অত্যাধুনিক পাবলিক চার্জিং স্টেশন

আগরতলা, ২৩ জুন: ত্রিপুরায় যারা ইলেকট্রিক গাড়ি ব্যবহার করছেন বা ভবিষ্যতে কিনতে চাইছেন, তাঁদের জন্য এল বড় সুখবর।…

ByByReshmi Debnath Jun 24, 2026
Scroll to Top