News Flash

  • Home
  • Uncategorized
  • বিশ্রামগঞ্জ থানায় ১০ জন পুলিশ কর্মী ও থানা লাগোয়া সেলুন মালিক করোনা আক্রান্ত
Image

বিশ্রামগঞ্জ থানায় ১০ জন পুলিশ কর্মী ও থানা লাগোয়া সেলুন মালিক করোনা আক্রান্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই৷৷ ত্রিপুরা পুলিশ শিবিরে করোনা ভয়ঙ্কর থাবা বসিয়েছে৷ বিশ্রামগঞ্জ থানায় ১০ জন পুলিশ কর্মীর দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ তাঁদের মধ্যে ৮ জন পুরুষ এবং ২ জন মহিলা পুলিশ কর্মী রয়েছেন৷ তাছাড়া, থানার পাশে সেলুনের ক্ষৌরকর্মীও করোনা আক্রান্ত বলে খবর পাওয়া গেছে৷


গত ১০ জুলাই বিশ্রামগঞ্জ থানায় ১৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল৷ বিশ্রামগঞ্জ থানার করোনা আক্রান্ত ১০ জন পুলিশ কর্মীর মধ্যে আটজন পুরুষ কনস্টেবলকে জুলাইবাড়ি কোভিড সেন্টারে রাখা হয়েছে৷ এছাড়া দুই জন মহিলা কনস্টেবলকে আগরতলা কোভিড সেন্টারে রাখা হয়েছে৷ তেমনি বিশ্রামগঞ্জ থানা সংলগ্ণ সেলুন মালিককে চড়িলাম বিধানসভার লালসিংহমুড়া পিএসসি-তে কোভিড সেন্টারে রাখা হয়েছে৷

বিশ্রামগঞ্জ থানায় ৪৫ জন পুলিশ কর্মী রয়েছেন৷ তাঁদের মধ্যে ওসি সহ সাব-ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর, হেড কনস্টেবল এবং কনস্টেবল সহ ৪৫ জনের মধ্যে ১৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল৷ তাঁদের মধ্যে ১০ জনের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে৷ বাকিদের আগামী দু-চার দিনের মধ্যে নমুনা সংগ্রহ করা হবে বলে থানার জনৈক পুলিশ অফিসার জানিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top