News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সামাজিক মাধ্যম নিয়ে দাম্পত্য কলহ, রেলের সামনে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যার চেষ্টা
Image

সামাজিক মাধ্যম নিয়ে দাম্পত্য কলহ, রেলের সামনে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যার চেষ্টা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ মার্চঃ
সামাজিক মাধ্যমকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে চলা অশান্তির জেরে আত্মহত্যার চেষ্টা করলেন এক যুবক। মঙ্গলবার সকালে বিলোনিয়া থানাধীন বাহাদুর পাড়া এলাকার মনুরমুখ রেলব্রিজ সংলগ্ন স্থানে বিলোনিয়া থেকে আগরতলাগামী একটি ট্রেনের সামনে ঝাঁপ দেন তিনি। ঘটনায় প্রাণে বেঁচে গেলেও বাম হাত হারাতে হয়েছে ওই যুবককে।

জানা গেছে, আহত যুবকের নাম সাধন ধর (৩৩)। তাঁর বাড়ি উত্তর সোনাইছড়ি এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় তিনি রেললাইনে অচৈতন্য হয়ে পড়ে ছিলেন। পরে বিষয়টি জানানো হয় বিলোনিয়া রেল পুলিশকে। খবর পেয়ে রেল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে বিলোনিয়া হাসপাতালে নিয়ে আসে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে স্থানান্তরিত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সামাজিক মাধ্যমকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া ও বিবাদ চলত। সেই কারণে এর আগেও কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন সাধন ধর।

খবর পেয়ে তাঁর মা অসুস্থ হয়ে পড়েন এবং বর্তমানে তিনিও বিলোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে, সাধন ধরের দুটি কন্যা সন্তান রয়েছে—একজনের বয়স পাঁচ বছর এবং অন্যজনের বয়স চার বছর।

এদিকে পরিবারের অভিযোগ, ঘটনার খবর পাওয়ার পর সাধনের মা, বাবা ও বোনেরা হাসপাতালে এলেও তাঁর স্ত্রী পূর্ণিমা দাস একবারও স্বামীকে দেখতে আসেননি। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Releated Posts

ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলায় সাংসদ রাজীব

আগরতলা, ২৫ জুলাই : ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি উৎসব উপলক্ষে আজ খয়েরপুরের চতুর্দশ দেবতা মন্দিরে সস্ত্রীক উপস্থিত হয়ে দেবতার…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ঊনকোটির সংরক্ষণ ও পর্যটন পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রের বিশেষ উদ্যোগ, কেন্দ্রীয় মন্ত্রীকে ধন্যবাদ জানালেন সাংসদ বিপ্লব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই: ত্রিপুরার ঐতিহাসিক শৈব তীর্থ ঊনকোটির সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং পর্যটন পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্র সরকার…

ByByReshmi Debnath Jul 24, 2026

পশ্চিম মুহুরীপুরে একই পরিবারের তিনজনের মৃতদেহ উদ্ধার, রহস্য ঘিরে চাঞ্চল্য

শান্তিরবাজার, ২৪ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত পশ্চিম মুহুরীপুর এলাকায় একই বাড়ি থেকে এক দম্পতির রক্তাক্ত…

ByByReshmi Debnath Jul 24, 2026

রাজ্য পুলিশ মহানির্দেশকের অস্বাভাবিক মৃত্যু মামলার তদন্তে এসপি-র নেতৃত্বে বিশেষ তদন্তদল গঠিত

আগরতলা, ২৪ জুলাই: রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধ্যানকরের মৃত্যুর মামলার তদন্ত করবেন পশ্চিম জেলা পুলিশ সুপার নমিত পাঠক।…

ByByReshmi Debnath Jul 24, 2026
Scroll to Top