News Flash

  • Home
  • ত্রিপুরা
  • লুংথাং ছড়া জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রাণে বাঁচলেন চালক
Image

লুংথাং ছড়া জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রাণে বাঁচলেন চালক

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ৯ মার্চ: রবিবার গভীর রাতে বিশ্রামগঞ্জের পাথালিয়া ঘাট এলাকার লুংথাং ছড়া পার্ক সংলগ্ন জাতীয় সড়কে ঘটে যায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। দ্রুতগতিতে আসা একটি টাটা এইচ গাড়ি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি ইলেকট্রিক পোস্টে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার পর গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং গাড়ির ভেতরে আটকে পড়েন চালক অভিজিৎ দাস ঘটনাটি অনেকটা আগের তেলিয়ামুড়ার চাকমাঘাট এলাকায় লরি চালক মিহির দেবনাথের দুর্ঘটনার ঘটনার কথা মনে করিয়ে দেয়।

একইভাবে গাড়ির ভেতরে আটকে পড়ায় পরিস্থিতি অত্যন্ত সংকটজনক হয়ে ওঠে দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে বিশ্রামগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা। উল্লেখযোগ্য বিষয় হলো ফায়ার সার্ভিসের ড্রাইভার অরূপ রায় সে সময় অফ ডিউটিতে থাকলেও খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেন।

প্রায় ৪০ মিনিটের চেষ্টার পর গাড়ির ভেতর থেকে চালক অভিজিৎ দাসকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হন তারা পরে আহত চালককে দ্রুত বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। ফায়ার সার্ভিস কর্মীদের তৎপরতায় অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে স্থানীয়রা জানান।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top