News Flash

  • Home
  • Uncategorized
  • লকডাউনের সরকারি বিধি অমান্য, ১ কোটি ১৩ লক্ষ টাকা জরিমানা আদায়
Image

লকডাউনের সরকারি বিধি অমান্য, ১ কোটি ১৩ লক্ষ টাকা জরিমানা আদায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই৷৷ করোনা-র প্রকোপে লকডাউন লাগু হওয়ার পর থেকে ত্রিপুরায় সরকারি নিয়ম লঙ্ঘনের দায়ে ১ কোটি ১৩ লক্ষ ৮৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে৷


এ-বিষয়ে সোমবার সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, করোনা মোকাবিলায় বহুবার সতর্ক করা হলেও মানুষ সরকারি নির্দেশ মানছেন না৷ তাই তাদেরকে জরিমানা করা হয়েছে৷ লকডাউন ত্রিপুরায় লাগু হওয়ার পর ২৬ মার্চ থেকে ১২ জুলাই পর্যন্ত মাস্ক না পরার জন্য সাধারণ প্রশাসন ৩ লক্ষ ২৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে৷ এছাড়া ওই সময়ের মধ্যে পুলিশ ৬৫ লক্ষ ১০০ টাকা জরিমানা আদায় করেছে৷


তিনি বলেন, মাস্ক ছাড়াও অন্যান্য বিভিন্ন অনিয়মের জন্যও জরিমানা আদায় করা হয়েছে৷ তাঁর কথায়, যাত্রী পরিবহণে নিয়ম লঙ্ঘনে ৩ লক্ষ ৬ হাজার ৬০০ টাকা, অতিরিক্ত পণ্য পরিবহণে ৯ লক্ষ ৬৪ হাজার ২০০ টাকা, অতিরিক্ত গতির জন্য ১ লক্ষ ২২ হাজার ৭০০ টাকা, মদ্যপান করে গাড়ি চালানোর জন্য ৬৯ হাজার ৭০০ টাকা, গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহারের জন্য ৫৯ হাজার টাকা, হেলমেট ছাড়া বাইক চালানোর জন্য ১৩ লক্ষ ৬ হাজার ৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে৷ সব মিলিয়ে ১ কোটি ১৩ লক্ষ ৮৮ হাজার টাকা জরিমানা বাবদ ওই সময়ের মধ্যে আদায় হয়েছে, জানান মন্ত্রী৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top