News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা আক্রান্তদের মানসিক অবস্থা যাচাইয়ে কাউন্সেলিং শুরু রাজ্যে
Image

করোনা আক্রান্তদের মানসিক অবস্থা যাচাইয়ে কাউন্সেলিং শুরু রাজ্যে

আগরতলা, ৩০ জুলাই (হিঃসঃ)৷৷ ত্রিপুরায় করোনা আক্রান্তদের মানসিক অবস্থা যাচাইয়ে কাউন্সেলিং-এর ব্যবস্থা করেছে জাতীয় স্বাস্থ্য মিশন৷ করোনার সাথে যুদ্ধে তাঁদের আত্মবিশ্বাস জাগানো খুবই জরুরি বলে মনে করছে মিশন৷ প্রশিক্ষণপ্রাপ্ত পরামর্শদাতারা ত্রিপুরার বিভিন্ন স্থানে নিযুক্ত সার্ভেইলেন্স আধিকারিকদের সাথে মিলে নজর রাখেন এবং রোগীদের বিবরণ সংগ্রহ করেন৷ বিস্তারিত তথ্য সংগ্রহের পর পরামর্শদাতারা টেলি-সাইকিয়াট্রিক কাউন্সেলিং পদ্ধতির মাধ্যমে কথা বলেন৷


জাতীয় স্বাস্থ্য মিশনের ত্রিপুরার ভারপ্রাপ্ত আধিকারিক উদয়ন মজুমদার বলেন, আমরা সকল জেলার সমস্ত সার্ভেইলেন্স আধিকারিকদের সাথে যোগাযোগ করছি৷ তারা করোনা আক্রান্ত রোগীদের নাম এবং যোগাযোগের নম্বর সরবরাহ করছেন৷ আমাদের পরামর্শদাতারা সংখ্যায় ১০ জন সারা ত্রিপুরায় তাদের সাথে যোগাযোগ করছেন এবং তারা কোন রকম হতাশ ভুগছেন কিনা তা জেনে নিচ্ছেন৷ উদয়ন মজুমদারের কথায়, যদি কোনও সমস্যা না থাকে তবে করোনার জন্য আতঙ্কিত না হতে পরামর্শ দেন এবং ১০ থেকে ১৫ দিনের মধ্যে সম্পুর্ন সুস্থ হয়ে উঠবেন আশ্বস্থ করেন৷
তিনি বলেন, যদি কোনও সমস্যা থাকে তবে রোগীদের নির্ধারিত উপায়ে কাউন্সেলিং করা হয় এবং তাতে সমস্যাগুলির সমাধান হয়ে যায়৷ উদয়নের কথায়, আমরা অনেক রোগীর কাছ থেকে ভাল সাড়া পাচ্ছি৷ জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরার অধীনে জাতীয় মানসিক স্বাস্থ্য কার্যক্রমের আওতায় আমরা ওই অভিযান শুরু হয়েছে৷ তার দাবি, সারা ত্রিপুরায় প্রাপ্ত তথ্য অনুসারে প্রতিদিন ৪০ থেকে ৫০ জন করোনা আক্রান্তের কাউন্সেলিং করা হচ্ছে৷ ইতিমধ্যে ১০০০-র অধিক করোনা আক্রান্তের কাউন্সেলিং করা হয়েছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top