News Flash

  • Home
  • Uncategorized
  • ধর্মনগরে বাইক দূর্ঘটনায় গুরুতর আহত তিন যুবক
Image

ধর্মনগরে বাইক দূর্ঘটনায় গুরুতর আহত তিন যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই৷৷ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের বাগবাসায় বাইক দুর্ঘটনায় তিন যুবক গুরুতর ভাবে আহত হয়েছে৷ আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে দমকল বাহিনীর জওয়ানরা৷ সংবাদ সূত্রে জানা গেছে তিন যুবক একটি বাইকে করে যাচ্ছিল৷ শনিছড়া এবং বাগবাসার মাঝামাঝি স্থানে বাইক নিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে ওই তিন যুবক৷

দুর্ঘটনার পরপরই স্থানীয় জনগণ দমকল বাহিনীকে খবর দেন৷ খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে ছুটে এসে দুর্ঘটনাগ্রস্ত তিন যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ তাদের অবস্থা সঙ্কটজনক বলে ধর্মনগর জেলা হাসপাতাল সূত্রে জানা গেছে৷ ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে৷ ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ জানিয়েছে বাইক চালকের অসাবধানতা এবং দ্রুতগামী তার কারণ এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে৷ পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাগ্রস্ত বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে৷ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে ধর্মনগর থানার পুলিশ৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top