News Flash

  • Home
  • Uncategorized
  • সাহস দেখিয়েছে মোদী সরকার, নয়া শিক্ষানীতিকে স্বাগত জানিয়ে বললেন শশী থারুর
Image

সাহস দেখিয়েছে মোদী সরকার, নয়া শিক্ষানীতিকে স্বাগত জানিয়ে বললেন শশী থারুর

তিরুবন্তপুরম, ৩০ জুলাই (হি. স.): সাহস দেখিয়েছে মোদী সরকার,  নয়া শিক্ষানীতিকে স্বাগত জানিয়ে টুইটারে একথা বললেন তিরুবন্তপুরমের কংগ্রেস সাংসদ শশী থারুর। বৃহস্পতিবার তিনি টুইটারে লেখেন, আমি খুশি যে মোদী সরকার অবশেষে সেই সাহসটা দেখিয়েছে, যতই সেটা করতে ছ’বছর সময় লাগুক না কেন।’ একইসঙ্গে একাধিক প্রশ্নচিহ্নও তুললেন।

বৃহস্পতিবার একাধিক টুইটবার্তায় ইউপিএ-২ জমানায় মানবসম্পদ ও উন্নয়নের রাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মানবসম্পদ ও উন্নয়ন মন্ত্রকে আমার সময় থেকেই ১৯৮৬ সালের জাতীয় শিক্ষানীতিকে সংশোধন করে একবিংশ শতাব্দীতে আনার পক্ষে তদ্বির করেছিলাম। আমি খুশি যে মোদী সরকার অবশেষে সেই সাহসটা দেখিয়েছে, যতই সেটা করতে ছ’বছর সময় লাগুক না কেন।’  

অপর একটি টুইটবার্তায় কংগ্রেস সাংসদ বলেন, ‘রমেশ পোখরিয়াল নিশাঙ্কের ঘোষিত নয়া শিক্ষানীতির যতটা আমরা দেখেছি, তাকে স্বাগত জানানোর যথেষ্ট পরিসর আছে। আমরা কয়েকজন যে সুপারিশ করেছিলাম, তার অনেকগুলিই নেওয়া হয়েছে বলে মনে হচ্ছে।’ তবে কী কারণে সেই শিক্ষানীতি আগে সংসদে পেশ করা হয়নি, তা নিয়ে প্রশ্ন তোলেন কংগ্রেস সাংসদ।

থারুরের বক্তব্য, উদ্যোগ ভাল হলেও মূল বিষয়টি হল সেগুলির প্রণয়ন। আর সেখানেই খামতি থেকে যায়। তিনি বলেন, ‘যেমন শিক্ষায় জিডিপির ছ’শতাংশ বরাদ্দের সিদ্ধান্ত প্রথম নেওয়া হয়েছিল ১৯৪৮ সালে। প্রতিটি সরকার সেই লক্ষ্যমাত্রা নেয় এবং যা নিজের অর্থ মন্ত্রকের বিরুদ্ধে হয়ে যায়। গত ছ’বছরে শিক্ষাখাতে মোদী সরকারের বরাদ্দ ক্রমশ নিম্নমুখী হয়েছে, তাহলে তা কীভাবে ৬ শতাংশে পৌঁছাবে?’

একইসঙ্গে নয়া শিক্ষানীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে থারুর বলেন, ‘সার্বিকভাবে, আমার উদ্বেগ হল, নয়া শিক্ষানীতিতে কেন্দ্রীয়করণের জোরালো প্রবণতা, কম সম্ভাবনার সঙ্গে উচ্চাকাঙ্ক্ষা দেখা গিয়েছে এবং না বলা একটা কথা ফুটে উঠেছে যে অধিকাংশ বিষয় পূরণ করতে পারবে বেসরকারি ক্ষেত্র। যা (শিক্ষার) খরচ বাড়াবে এবং অনেক সুযোগ গরিবদের সামর্থ্যের বাইরে চলে যাবে।’

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top