News Flash

  • Home
  • Uncategorized
  • অরুণাচল প্রদেশে ভয়াবহ ভূমিধস, যোগাযোগ বিচ্ছিন্ন সিয়াং জেলা
Image

অরুণাচল প্রদেশে ভয়াবহ ভূমিধস, যোগাযোগ বিচ্ছিন্ন সিয়াং জেলা

ইটানগর, ৩০ জুলাই (হি.স.) : লাগাতার ভারী বর্ষণের ফলে এমনিতে গোটা অরুণাচল প্রদেশের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়ে পড়েছে। তার ওপর ভয়াবহ ভূমিধস। ভূমিধসের ফলে সিয়াং জেলা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

প্রাপ্ত খবরে প্রকাশ, ভূমিধসের ফলে সড়কপথে যোগাযোগের একমাত্র মাধ্যম রেবো-পাংগিং এলাকা বিধ্বস্ত হয়ে পড়েছে।  রেবো-পার্গিং সার্কল সদরের সঙ্গে সংলগ্ন গ্রামাঞ্চলের যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জানা গেছে, রেবো-পাংগিং সার্কলের বলেং এলাকার সদ্য তৈরি রাস্তা পাহাড়ের ধসে খসে খাদে পড়েছে।

জুনিয়র ইঞ্জিনিয়ার তাজম তাতিন জানিয়েছেন, পাংগিং-বলেন এলাকার কয়েকশো মিটির রাস্তা ধসে গেছে। ফলে সবচেয়ে প্রভাব পড়েছে রাদাং গ্রামের ওপর। তিনি বলেন, এমনিতেই মাসাধিককালের বেশি ভারী বৃষ্টিপাত হচ্ছে। এতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। এলাকার একমাত্র যোগাযোগ মাধ্যম ওই রাস্তাটি অতিসম্প্রতি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পের অধীনে তৈরি করা হয়েছিল। তবে বিধ্বস্ত সড়কের হাল দেখে গেছেন এলাকার বিধায়ক অজিং তাসিং। তিনি বিকল্প সড়ক বানানোর তদ্বির করবেন বলে এলাকার মানুষকে আশ্বস্ত করেছেন। কেননা এই রাস্তা ধসে যাওয়ায় সিয়াং জেলা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top