News Flash

  • Home
  • Uncategorized
  • তাৎক্ষণিক তিন তালাক বিরোধী আইনের বর্ষপূর্তি উপলক্ষে একাধিক কর্মসূচি গ্রহণ কেন্দ্রের
Image

তাৎক্ষণিক তিন তালাক বিরোধী আইনের বর্ষপূর্তি উপলক্ষে একাধিক কর্মসূচি গ্রহণ কেন্দ্রের

নয়াদিল্লি, ৩০ জুলাই (হি. স.): বিবাহিত মুসলমান মহিলাদের অধিকার রক্ষার জন্য এক বছর আগে তাৎক্ষণিক তিন তালাক বিরোধী আইন কার্যকর করা হয় গোটা দেশজুড়ে। কেন্দ্রীয় সরকারের এই বড় পদক্ষেপের এক বছর পূর্তি উপলক্ষে স্মরণীয় করে রাখতে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কেন্দ্রের পাশাপাশি দল হিসেবে বিজেপির তরফ থেকেও একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে।সেই লক্ষ্যে দেশের বিভিন্ন প্রান্তে সাংবাদিক সম্মেলন করা হবে বলে জানা গিয়েছে।


কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুক্তার আব্বাস নাকভি বৃহস্পতিবার নিজের টুইট বার্তায় লিখেছেন, তিন তালাক বিরোধী আইনের এক বছর পূর্তি উপলক্ষে আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ এবং মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি ‘মুসলিম মহিলা অধিকার দিবস’ কর্মসূচি অনুযায়ী ৩১ জুলাই, শুক্রবার সকালে ১০টা ৪৫ মিনিট নাগাদ ভার্চুয়াল সভার মাধ্যমে গোটা দেশের মুসলিম মহিলাদের সম্বোধন করবেন। মুক্তার আব্বাস নাকভি আরও জানিয়েছেন, দিল্লির উত্তর নগর ও বাটলা হাউস, উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডা, লখনউ, বারানসি, রাজস্থানের জয়পুর, মহারাষ্ট্রের মুম্বাই, মধ্যপ্রদেশের ভোপাল, তামিলনাড়ুর কৃষ্ণাগিরি, হায়দরাবাদ সহ দেশের বিভিন্ন জায়গায় থাকা মুসলিম মহিলাদের সংযুক্ত করা হবে। এছাড়াও ২৮ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত গোটা দেশজুড়ে মুসলমান মহিলাদের জন্য ক্ষমতায়নের অভিযান চালানো হবে।বিজেপির সংখ্যালঘু সেল এবং মহিলা মোর্চা এর তত্ত্বাবধান করবে।


এখানে উল্লেখযোগ্য বিষয় ২৯ জুলাই ২০১৯ সালে তাৎক্ষণিক তিন তালাক বিল রাজ্যসভায় পাশ হয়।লোকসভায় এই বিল আগেই পাশ হয়ে গিয়েছিল।রাষ্ট্রপতি সইয়ের পর ওই বছরের আগস্ট থেকে এটি আইন রূপে কার্যকর করা হয়।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top