News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে লকডাউন বাড়ল পাঁচ দিন
Image

রাজ্যে লকডাউন বাড়ল পাঁচ দিন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই৷৷ করোনা মোকাবিলায় ত্রিপুরায় সম্পূর্ণ লকডাউনের সময়সীমা বাড়িয়েছে রাজ্য সরকার৷ ৪ আগস্ট ভোর ৫-টা পর্যন্ত বাড়ানো হয়েছে লকডাউন৷ পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার ২৭ জুলাই ভোর পাঁচটা থেকে বৃহস্পতিবার ৩০ জুলাই ভোর পাঁচটা পর্যন্ত ওই লকডাউন লাগু করা হয়েছিল৷ আজ এক ভিডিও বার্তায় লকডাউনের সময়সীমা বৃদ্ধির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷
তিনি বলেন আগামী ৪ঠা আগস্ট ভোর পাঁচটা পর্যন্ত সম্পূর্ণ লকডাউন থাকবে রাজ্যজুড়ে৷ গত দুইদিনের লকডাউনে যেসব ক্ষেত্রে বিধিনিষেধ ও ছাড় ছিল, সেগুলি লাগু থাকবে ৪ তারিখ ভোর ৫ টা পর্যন্ত৷


তিনি বলেন রাজ্য সরকার সাত দিনের মধ্যে সমীক্ষার জন্য প্রত্যেকের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে৷ গত দুই দিনে ৩,৮৮,৭৮২ পরিবারের কাছে আমরা যেতে সক্ষম হয়েছি৷ তার মধ্যে ৯৮৫৫ জন ব্যক্তিকে আমরা চিহ্ণিত করেছি৷ ৫৬৮৭ টি নমুনা নেওয়া হয়েছে৷ যার মধ্যে ১৯৬ টি রিপোর্ট পজিটিভ এসেছে৷
লকডাউনের সময়সীমা বৃদ্ধি করার প্রয়োজনীয়তা উল্লেখ করতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, দুই দিনেই প্রায় এক তৃতীয়াংশ বাড়িতে সমীক্ষার কাজ সম্পন্ন হয়েছে৷ ’বাড়ি বাড়ি সার্ভে কর্মসূচি সম্পন্ন করার জন্য আমাদের লকডাউন বাড়াতে হবে৷ আগামী ৪ তারিখ ভোর ৫টা পর্যন্ত সম্পূর্ণ লকডাউন থাকবে৷ যে বিধি-নিষেধ গুলি রাজ্য সরকার ঘোষণা করেছে সে গুলি লাগু থাকবে৷’ তিনি বলেন, ’পুরো ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা একমাত্র রাজ্য, যে প্রত্যেক বাড়িতে স্বাস্থ্যকর্মী পাঠাচ্ছে৷

রাজ্যে কোভিড-১৯ রোগের বর্তমান অবস্থান সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে এখনও পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে যার মধ্যে বয়স্করা রয়েছেন এবং তাদের মধ্যে প্রায় সবাই কোন না কোন রোগে আক্রান্ত ছিলেন৷’’তিনি ফের বলেন ১০ বছরের নিচে শিশুদের, গর্ভবতী মহিলা এবং বয়স্কদের প্রতি লক্ষ্য রাখতে হবে, যত্ন নিতে হবে৷
গত দুই দিন রাজ্যে স্বতঃস্ফূর্তভাবে লকডাউন পালন করার তার জন্য সকল অংশের মানুষকে ধন্যবাদ জানিয়েছেন তিনি৷ মুখ্যমন্ত্রী শ্রী দেব বলেন ’লকডাউনের ফলে আমাদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় আমার পরিবারের, গ্রামের, পারা প্রতিবেশী, সকলের৷ কিন্তু প্রধানমন্ত্রী বলছেন ’জান হে তো জান হে৷ আগে বাঁচতে হবে তারপর বাকি সবকিছু৷


ত্রিপুরা সরকার রাজ্যের জনগণের দৈনন্দিন জীবনের উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে৷ এ প্রসঙ্গে তিনি বলেন, দু-তিনটি বড় বড় প্রকল্প নিয়েছে সরকার৷ আপনারা সে প্রকল্পগুলির বিষয়ে অবগত রয়েছেন৷ একটা হচ্ছে স্বনির্ভর গ্রাম, স্বনির্ভর পরিবার৷ গ্রামীণ এলাকায় সবাই যেন স্বনির্ভর হতে পারে সে দিশা তে আমরা এই বড় প্রকল্প হাতে নিয়েছি৷ আরেকটি প্রকল্প হচ্ছে, ১ লক্ষের কাছাকাছি ছোট দোকানিদের ভর্তুকি সহ ঋণ দিয়ে স্বনির্ভর করার যোজনা৷ তিনি আশা ব্যক্ত করে বলেন এর ফলে গ্রামীণ অর্থনীতি ও মধ্যবিত্ত পরিবারের কাছে নতুন দুয়ার খুলবে৷
মুখ্যমন্ত্রী জানান, এই লকডাউনের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে ১২ হাজার কর্মী, ৭১১ টি সেন্টারে এন্টিজেন টেষ্টের কাজ করছে৷ তিনি বলেন, কিছু কিছু জায়গায় গুজব ছড়িয়ে দেওয়া হয়েছে, বিশেষ করে কয়েকটি জনজাতি অঞ্চলে যে, স্বাস্থ্যকর্মীরা করোনা নিয়ে আসছে৷ এগুলি বিভ্রান্তিকর আপনারা সবাই মিলে তার মোকাবিলা করুন৷
আসন্ন বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান প্রসঙ্গে শ্রী দেব বলেন, আমরা লকডাউন এর কারণে ১ লা বৈশাখ, খার্চি পূজা, রথযাত্রা, ঈদ উদযাপন করতে পারিনি৷ কিন্তু আমরা সিম্বলিক ভাবে সেগুলি সামাজিক দূরত্ব বজায় রেখে পালন করেছি৷ আগামীদিনে আমাদের মুসলিম ভাইদের বড় উৎসব ঈদ উৎসব রয়েছে৷ আমি অনুরোধ করব মসজিদে যান, কিন্তু ৫ জনের বেশি যাবেন না ও সরকারের নীতি নির্দেশিকা মেনে উৎসব পালন করবেন৷ বিগত দিনের মত এবারও আপনারা সরকারের নিয়ম নীতি মেনে সুন্দরভাবে পালন করবেন৷ পাশাপাশি মনসা পূজো, রাখিবন্ধন উৎসব৷ এই উৎসবগুলিকে আমরা বিগত দিনে যেভাবে নিজেকে বাঁচানোর জন্য ত্যাগ করেছি সেভাবেই আজকের দিনে আমি আশাকরি সমস্ত ত্রিপুরাবাসী সেই দিশাতেই কাজ করবে৷


করোনার কারণে মৃত ২১ জনের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি৷ যারা জীবনের ঝুঁকি নিয়ে এই মহামারীর বিরুদ্ধে লড়াই করছেন তাদের প্রতি সম্মান জানিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, সিপাহী জলা, যেখানে পজিটিভ কেইস বেশি এসেছিলো, সেখানে জীবনের ঝুঁকি নিয়ে জেলা শাসক এবং এস পি সহ প্রত্যেকে কোভিড সেন্টারে গিয়েছেন৷ অনেক বাধা প্রদান করা সত্ত্বেও তারা তাদের কাজ করে গেছেন৷ ’তারা তাদের জীবনের ঝুঁকি নিয়ে মানুষের সেবা করে গেছেন এবং আক্রান্ত হয়েছেন৷ আমি তাদের পরিবারকেও অনেক অনেক ধন্যবাদ জানাবো এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করব তারা সকলে যেন অতি দ্রুত সুস্থ হয়ে উঠেন৷ একই সঙ্গে এই মহামারীতে যারাই সামনের সামনের সারিতে কাজ করছেন তাদের ফের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী৷
এদিন ভিডিও বার্তায় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সকল রাজনৈতিক দলের কাছেও আবেদন করেন, সরকারের যে সার্ভে হচ্ছে তাতে সহযোগীতা করুন আর আমাদের মধ্যে কোন বিভ্রান্তি যেন না হয়৷এই সময়ে আমরা একে অপরকে সহযোগিতা করব৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top