News Flash

  • Home
  • Uncategorized
  • দেশের মোট আক্রান্তের ৮০ শতাংশই রয়েছে ৫০ টি জেলায়, জানাল কেন্দ্র
Image

দেশের মোট আক্রান্তের ৮০ শতাংশই রয়েছে ৫০ টি জেলায়, জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ৩০ জুলাই (হি. স.): ভারতের গোষ্ঠী সংক্রমনের তথ্য ফের অস্বীকার করলেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অফিসার অন স্পেশাল ডিউটি রাজেশ ভূষণ। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে নবান্নে দাঁড়িয়ে স্বরাষ্ট্র সচিব আলাপান বন্দ্যপাধ্যায় দাবি করেছিলেন যে পশ্চিমবঙ্গের কিছু কিছু ক্ষেত্রে গোষ্ঠী সংক্রমণ হয়েছে। এর আগে কেরল ও গুটি কতক রাজ্য একই দাবি করেছিলেন। কিন্তু বৃহস্পতিবার দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজেশ ভূষণ জানিয়ে দিয়েছেন ভারতে গোষ্ঠী সংক্রমণ এখনও হয়নি।তিনি আরো জানিয়েছেন গোটা দেশে ৭৩৯ জেলার মধ্যে কেবলমাত্র ৫০ টি জেলয় দেশের মোট করোনা আক্রান্তের ৮০ শতাংশ রয়েছে। এখানে লোকাল ট্রান্সমিশন দেখা গিয়েছে। এর মধ্যেও করোনা আক্রান্তের উৎস ৭২ ঘণ্টার মধ্যে খুঁজে বের করা হয়েছে। গোটা দেশে বসবাসকারী ১৩৮ কোটি জনসংখ্যার মধ্যে কেবলমাত্র পঞ্চাশটি জেলায় দেশের আক্রান্তের ৮০ শতাংশ রয়েছে। এছাড়া বিক্ষিপ্তভাবে কয়েকটি জেলায় ও শহরে করোনা ছড়িয়ে পড়েছে। এটাকে এখনো গোষ্ঠী সংক্রমণ হিসেবে চিহ্নিত করা যাবে না।এই প্রসঙ্গে অযথা বিতর্ক না বাড়িয়ে প্রশাসনের পদক্ষেপ নিয়ে আলোচনা চলতে পারে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top