News Flash

  • Home
  • Uncategorized
  • দ্বাদশের ফলাফল ৩১ জুলাই , পরীক্ষা বাতিল হওয়ায় ফর্মুলা ধরে নম্বর ঘোষণা করবে পর্ষদ
Image

দ্বাদশের ফলাফল ৩১ জুলাই , পরীক্ষা বাতিল হওয়ায় ফর্মুলা ধরে নম্বর ঘোষণা করবে পর্ষদ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই৷৷ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত দ্বাদশ শ্রেণির ফলাফল আগামী ৩১ জুলাই প্রকাশ করা হবে৷ আজ পর্ষদ সভাপতি ড় ভবতোষ সাহা এ-কথা জানিয়েছেন৷


মঙ্গলবার তিনি বলেন, পর্ষদ পরিচালিত দ্বাদশ শ্রেণির পরীক্ষা ২ মার্চ থেকে ৩১ মার্চ সূচি নির্ধারিত ছিল৷ কিন্তু ২৩ মার্চের পর অসমাপ্ত পরীক্ষা স্থগিত করা হয়েছিল৷ করোনা-র প্রকোপে লকডাউন লাগু হওয়ায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল৷ তিনি বলেন, পুনরায় ৫ জুন থেকে ১১ জুন অসমাপ্ত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল৷ কিন্তু, করোনা-র প্রকোপ বেড়ে যাওয়ায় স্থগিত করা হয়েছিল৷ শেষে ২৩ জুন সমস্ত অসমাপ্ত পরীক্ষা বাতিল ঘোষণা দেওয়া হয়েছিল৷

পর্ষদ সভাপতির কথায়, এখন দেশের বিভিন্ন পর্ষদের গৃহীত সিদ্ধান্তগুলি পর্যালোচনা করে ফলাফল ঘোষণার সিদ্ধান্ত হয়েছে৷ তাতে নির্দিষ্ট ফর্মুলা ধরে ফলাফল ঘোষণা হবে৷ তিনি বলেন, পর্ষদের পরীক্ষা কমিটি এবং রাজ্যব্যাপী উচ্চপর্যায়ের কমিটি ওই ফর্মুলা স্থির করেছে৷ এতে যে বিষয়ে পরীক্ষা সমাপ্ত হয়েছে সেই বিষয়গুলির মধ্যে সবচেয়ে বেশি নম্বরের গড় হিসাব করে অসমাপ্ত পরীক্ষার নম্বর স্থির করা হবে৷ এক্ষেত্রে ফলাফলে অসন্তুষ্ট হলে ছাত্রছাত্রীরা বছর বাঁচাও প্রকল্পের অধীন তিন মাস পর পুনরায় পরীক্ষা দিতে পারবেন৷ তবে ওই পরীক্ষার প্রাপ্ত নম্বর চূড়ান্ত বলে গৃহীত হবে, এমন লিখে দিতে হবে৷


ভবতোষবাবু জানিয়েছেন, এ বছর দ্বাদশে ২৭,১৪২ জন ছাত্রছাত্রী নথিভুক্ত করেছিলেন৷ তাঁদের মধ্যে বিজ্ঞানে ৩,১৯৮ জন, বাণিজ্যে ৬৮৮ জন এবং কলা বিভাগে ২৩,২৪৫ জন রয়েছেন৷ তাঁর কথায়, আগামী ৩১ জুলাই সকাল ৯-টায় পর্ষদের মিলনায়তনে দ্বাদশের পরীক্ষার ফলাফল ঘোষণা হবে৷ ১১ কেন্দ্র থেকে ওই দিনই সমস্ত সুকলে মার্কশিট এবং সার্টিফিকেট পৌঁছে দেওয়া হবে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top