News Flash

  • Home
  • Uncategorized
  • মণিপুরে প্রথম মৃত্যু করোনা-আক্ৰান্তের, মোট সংক্রমিত ২,৩১৭ জন, লকডাউনের মেয়াদ বাড়বে কিনা, সিদ্ধান্ত আজ
Image

মণিপুরে প্রথম মৃত্যু করোনা-আক্ৰান্তের, মোট সংক্রমিত ২,৩১৭ জন, লকডাউনের মেয়াদ বাড়বে কিনা, সিদ্ধান্ত আজ

ইমফল, ২৯ জুলাই (হি.স.) : রাজ্যে এই প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত কোনও রোগীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে রাজ্যের প্রথম নিহত ব্যক্তি মূলত ক্ৰনিক কিডনি রোগে আক্রান্ত ছিলেন। তিনি ইমফলের দ্য রিজিওনাল ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েস (রিমস্)-এ চিকিৎসাধীন ছিলেন। রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিনে এই খবর জানানো হলেও নিহত ব্যক্তির পরিচয় খোলসা করা হয়নি।

গতকাল মঙ্গলবার মণিপুরে ২২ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। এঁদের নিয়ে রাজ্যে করোনায় আক্রান্তের মোট সংখ্যা ২,৩১৭-য় পৌঁছেছে। এখন পর্যন্ত ৭০২ জন সক্ৰিয় কোভিড রোগী রয়েছেন। তাঁদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে। এছাড়া করোনা-মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন ১,৬১৫ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মোট ৫৬ জন আরোগ্য লাভ করেছেন বলে স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানানো হয়েছে। আরোগ্যের হার ৬৯.৭০ শতাংশ বলেও জানিয়েছে স্বাস্থ্য দফতর।

প্রসঙ্গত, মণিপুরে ক্রমবর্ধমান করোনা সংক্ৰমণের সঙ্গে লড়াই করতে রাজ্যবাসীকে সর্বাবস্থায় সামাজিক দূরত্ব বজায় রাখা, মুখে মাস্ক পরার পাশাপাশি অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং।

উল্লেখ্য, করোনা অতিমারির প্রকোপ মোকাবিলায় গত ২৩ জুলাই থেকে প্রথমে সাত দিন এবং প্রয়োজনে আরও সাত দিনের সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। আজ প্রথম দফার লকডাউনের শেষ দিন। পরিস্থিতি পর্যালোচনা করতে স্বাস্থ্য দফতর, শীর্ষ সাধারণ ও পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকে বসেছেন মুখ্যমন্ত্রী সহ অন্য মন্ত্রীগণ। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে লকডাউনের সময়সীমা আরও বাড়ানো হবে কিনা।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top