News Flash

  • Home
  • Uncategorized
  • সিপাহীজলার পুলিশ সুপার ও অফিসের ৭ কর্মীসহ জেলা শাসক করোনা সংক্রমিত
Image

সিপাহীজলার পুলিশ সুপার ও অফিসের ৭ কর্মীসহ জেলা শাসক করোনা সংক্রমিত

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম/ আগরতলা, ২৮ জুলাই৷৷ এবার ত্রিপুরা প্রশাসনের শীর্ষস্তরে থাবা বসিয়েছে করোনা৷ সিপাহিজলার জেলাশাসক চন্দন কুমার জমাতিয়া করোনা আক্রান্ত হয়েছেন৷ তাঁর রিপোর্ট আসার কয়েক ঘণ্টার মধ্যেই সিপাহিজলার পুলিশ সুপার কৃষ্ণেন্দু চক্রবর্তীর কোভিড-১৯ রিপোর্টও পজিটিভ এসেছে৷ শুধু তা-ই নয়, সিপাহিজলা জেলাশাসকের কার্যালয়ের আরও সাতজন কর্মচারীর দেহেও করোনা-র সংক্রমণ মিলেছে৷
এ-বিষয়ে মঙ্গলবার সিপাহিজলা জেলাশাসক জানিয়েছেন, সকাল থেকে জ্বর এবং শরীরে ব্যথা অনুভব করছিলেন তিনি৷ তাই তিনি অ্যান্টিজেন টেস্ট করিয়েছিলেন৷ তাতে রিপোর্ট পজিটিভ আসে৷ বিশালগড় মহকুমা হাসপাতালে আজ তাঁর পরীক্ষা হয়েছে৷


এদিকে, জেলাশাসকের করোনা আক্রান্তের খবরে সিপাহিজলার পুলিশ সুপার কৃষ্ণেন্দু চক্রবর্তীও অ্যান্টিজেন টেস্ট করেছেন৷ কৃষ্ণেন্দুবাবু জানিয়েছেন, গতকাল জেলাশাসকের সাথে বৈঠক করেছিলেন৷ তাই তিনি পরীক্ষার জন্য হাসপাতালে গিয়েছেন৷ সাথে জেলাশাসক কার্যালয়ের সাতজনেরও অ্যান্টিজেন টেস্ট করা হয়েছে৷ পুলিশ সুপার সহ ওই সাতজনের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে৷ ওই সাত কর্মী জেলাশাসকের সংস্পর্শে ছিলেন৷ এদিকে আরও কয়েকজনের পরীক্ষা বাকি রয়েছে৷ তাঁদেরও শীঘ্রই পরীক্ষা করা হবে৷


প্রসঙ্গত, করোনা ক্রমশ ত্রিপুরায় ভয়াবহ হয়ে উঠেছে৷ সিপাহিজলার অতিরিক্ত জেলাশাসক উদয়ন সিনহা জানিয়েছেন, জেলাশাসক কার্যালয়কে প্রায় প্রতিদিন স্যানিটাইজ করা হয়৷ এখন আরও ভালোভাবে স্যানিটাইজ করা হবে৷ জেলাশাসকের সংস্পর্শে যাঁরা ছিলেন তাঁদের সকলের রিপোর্ট আসার পর ঊর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে৷ তিনি জানান, রোস্টার মেনে জেলাশাসক কার্যালয়ে কর্মীরা আসছেন৷ সে-ক্ষেত্রে এখন অফিস পুরোপুরি বন্ধ করা প্রয়োজন কিনা তা ঊর্ধতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top