News Flash

  • Home
  • Uncategorized
  • বহিঃরাজ্য থেকে মেঘালয়ে প্রবেশকারীদের জন্য নয়া এসওপি জারি
Image

বহিঃরাজ্য থেকে মেঘালয়ে প্রবেশকারীদের জন্য নয়া এসওপি জারি

শিলং, ২৯ (হি.স.) : করোনা মোকাবিলায় বহিঃরাজ্য থেকে মেঘালয়ে প্রবেশের ক্ষেত্রে সকলের জন্য নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিউর (এসওপি) জারি করেছে স্বাস্থ্য দফতর। শিলঙে বর্তমানে লকডাউন চলছে। এরই মধ্যে মেঘালয় সরকার করোনা মোকাবিলায় এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে। নির্দেশিকা মোতাবেক বহিঃরাজ্য থেকে মেঘালয়ে প্রবেশের পূর্বে সকলকে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। এক্ষেত্রে যাঁরা রেজিস্ট্রেশন করেননি ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে।

আদেশ মোতাবেক, মেঘালয়ের প্রবেশদ্বারে সকলের থার্মাল স্ক্যানিং হবে। তাতে শরীরের তাপমাত্রা মাপা হবে। এর ভিত্তিতে প্রয়োজনে অ্যান্টিজেন কিংবা আরটি-পিসিআর পরীক্ষা করা হবে। আদেশে বলা হয়েছে, একান্তবাস কেন্দ্র কিংবা করোনা কেয়ার সেন্টার অথবা নির্দিষ্ট পরিষেবা কেন্দ্রে পরীক্ষার ব্যবস্থা থাকবে। আদেশে আরও বলা হয়েছে, রিপোর্ট নেগেটিভ আসলেও ১৪ দিনের জন্য গৃহে একান্তবাসে থাকতে হবে। রিপোর্ট পজিটিভ হলে পূর্বের আদেশ অনুযায়ী ব্যবস্থা হবে।

এদিকে, নেগেটিভ ব্যক্তি ১৪ দিনের গৃহে একান্তবাস সমাপ্ত হওয়ার পর যে কোনও স্থানে যেতে পারবেন। অবশ্য এ-ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে তাঁকে ১৪ দিন নিজের খেয়াল রাখতে হবে। সাথে নিয়মিত হাত ধোয়া, মাস্ক পরিধান করা এবং শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। এছাড়া, গৃহে একান্তবাসে থাকা মানুষের নজরদারি চালাবে জেলা নজরদারি টিম এবং কোভিড ম্যানেজমেন্ট টিম। পাশাপাশি, তাদের প্রতিদিনের স্বাস্থ্য সম্পর্কিত ডায়েরি লিখতে হবে, বলা হয়েছে আদেশে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top