News Flash

  • Home
  • Uncategorized
  • জঙ্গি হামলার গোয়েন্দা-সতর্কবার্তা, অযোধ্যায় জারি উচ্চ সতর্কতা
Image

জঙ্গি হামলার গোয়েন্দা-সতর্কবার্তা, অযোধ্যায় জারি উচ্চ সতর্কতা

অযোধ্যা, ২৯ জুলাই (হি.স.): আগামী সপ্তাহে অযোধ্যায় বহু প্রতীক্ষিত রাম মন্দিরের ‘ভূমি পুজো’ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু, সমস্ত কিছু ভেস্তে দেওয়ার পরিকল্পনা করছে সন্ত্রাসবাদীরা। গোয়েন্দারা জানতে পেরেছেন, আগামী সপ্তাহের অযোধ্যায় হামলা চালাতে পারে জঙ্গিরা! তাই কোনও রকম ঝুঁকি না নিয়েই অযোধ্যায় বাড়ানো হয়েছে সর্তকতা।

গোয়েন্দা সূত্রের খবর, ‘ভূমি পুজো’-র দিন অর্থাৎ ৫ আগস্ট অযোধ্যায় হামলা চালাতে পারে লস্কর-ই-তৈবা এবং জইশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠন। হামলা চালানোর জন্য লস্কর ও জইশকে নির্দেশ দিয়েছে আইএসআই। এই সতর্ক-বার্তা পাওয়ার পরই নিরাপত্তা বাড়ানো হয়েছে।

প্রধানমন্ত্রী ছাড়াও রাম মন্দিরের ‘ভূমি পুজো’ উপলক্ষ্যে উপস্থিত থাকতে পারেন লালকৃষ্ণ আডবাণী, মুরলি মনোহর জোশি, উমা ভারতী প্রমুখ। আরএসএস-এর অনেকেই উপস্থিত থাকতে পারেন।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top