News Flash

  • Home
  • Uncategorized
  • বিশালগড়ে নদীতে উদ্ধার শিশুর মৃতদেহ
Image

বিশালগড়ে নদীতে উদ্ধার শিশুর মৃতদেহ

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৭ জুলাই৷৷ বিজয় নদী থেকে উদ্ধার এক শিশুর মৃতদেহ৷ ঘটনা সোমবার দুপুরে বিশালগড় থানাধীন রঘুনাথপুর ১০ নং ওয়ার্ডে৷ তবে শিশুটির কোন পরিচয় পাওয়া যায়নি৷ এলাকাবাসীরা জানিয়েছেন তারা নদীর তীরে গিয়ে দেখতে পান পাশের একটি জংলার মধ্যে দেহটি আটকে রয়েছে৷ মুহূর্তেই গোটা এলাকায় খবর ছড়িয়ে পরতে জড়ো হয় এলাকাবাসীরা৷ খবর দেওয়া হয় বিশালগড় থানায়৷

পুলিশ ছুটে এসে নদী থেকে শিশুর মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় বিশালগড় মহকুমা হাসপাতালে৷ এখন প্রশ্ণ দেখা দিয়ে শিশুকে কি তার বাবা মা এই নদীতে ফেলে দিয়েছে না খেলতে খেলতে জলে পরে গেছে তা স্পষ্ট ভাবে বুঝা যাচ্ছেনা৷ কারন অনেক মা বাবাই নিজের সদ্যোজাত শিশুকে দূনিয়ার আলো দেখার পর ড্রেন কিংবা বিভিন্ন জায়গায় ফেলে দেওয়ার মত ঘটনা রাজ্যে আগেই ঘটছে৷ এখন পুলিশ ঘটনার তদন্ত করলেই বেরিয়ে আসতে পারে আসল রহস্য৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top