News Flash

  • Home
  • Uncategorized
  • বান্ধবী রিয়ার বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করলেন সুশান্তের বাবা
Image

বান্ধবী রিয়ার বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করলেন সুশান্তের বাবা

পাটনা, ২৮ জুলাই (হি. স.) : প্রয়াত সুশান্ত সিং রাজপুতের  বান্ধবী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করলেন অভিনেতার বাবা কেকে সিং। পাটনার রাজীব নগর থানায় রিয়ার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে সুশান্তের পরিবার। মঙ্গলবার এখবর এই খবর নিশ্চিত করেছেন পাটনা সেন্ট্রাল জোনের আইজি সঞ্জয় সিং ।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত বড় মোড়। ছেলের বান্ধবী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে  পাটনার রাজীব নগর থানায় এফআইআর দায়ের করেন প্রয়াত অভিনেতার বাবা কেকে সিং। জানা গিয়েছে রিয়ার বিরুদ্ধে চক্রান্ত, সুশান্তের থেকে টাকা নেওয়া এবং তাঁকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মতো অভিযোগ এনেছেন কেকে সিং। ভারতীয় দণ্ডবিধির ২৪১/২০ ধারায়  রিয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। এদিন  পাটনা সেন্ট্রাল জোনের আইজি সঞ্জয় সিং এই খবর নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, সুশান্তের মৃত্যুর পর থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন রিয়া চক্রবর্তী। সুশান্তের মৃত্যুর দুদিন পরেই বান্দ্রা থানায় ১০ ঘন্টা পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছিল রিয়াকে।  গত দেড় বছর ধরে রিয়ার সঙ্গে সুশান্তের প্রেম সম্পর্কের খবর ঘোরাফেরা করছে বি-টাউনের অন্দরে। অন্যদিকে নভেম্বরেই নাকি বিয়ে করবার ছিল দুজনের। অথচ রিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনওদিনই মুখ খোলেননি সুশান্ত। অভিনেতার মৃত্যুর একমাসের মাথায়, টুইট বার্তায় নিজেকে সুশান্ত সিং রাজপুতের বান্ধবী বলে দাবি করেন রিয়া। কেন্দ্রীয় স্বারাষ্ট্র মন্ত্রী অমিত শাহর উদ্দেশে টুইট করে সুশান্তের আত্মহত্যার কারণ খতিয়ে দেখতে সিবিআই তদন্তের দাবি জানান। যদিও তাতেও বিতর্ক পিছু ছাড়েনি রিয়ার।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top