News Flash

  • Home
  • Uncategorized
  • জামজুড়ি বাজারে সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত এক
Image

জামজুড়ি বাজারে সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত এক

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৭ জুলাই৷৷ সোমবার লক ডাউন এর প্রথমদিনেই গোমতী জেলার উদয়পুরের জামজুড়ি বাজারে সংঘবদ্ধ হামলায় আহত হয়েছেন এক ব্যক্তি৷ জানা যায়, জামজুড়ি ভিতরবাজারে কয়েকজন যুবক সংঘবদ্ধভাবে এক ব্যক্তির উপর হামলা চালায়৷ হামলায় তার পা ভেঙ্গে যায়৷ স্থানীয় লোকজনরা দমকল বাহিনীকে খবর দেন৷


খবর পেয়ে দমকল বাহিনী এসে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ বর্তমানে তিনি চিকিৎসাধীন৷ তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে৷ ঘটনাকে কেন্দ্র করে জামজুড়ি এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ হামলার সঠিক কারণ জানা যায়নি৷ পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ তবে এখনো পর্যন্ত এই হামলার ঘটনায় কাউকে গ্রেপ্তার সংবাদ নেই৷ লক ডাউন চলাকালে জামজুড়ি বাজারের হামলার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ লক ডাউন চলাকালে পুলিশি তৎপরতা থাকা সত্ত্বেও কিভাবে এই ঘটনা সংঘটিত হয়েছে তা খুঁজে বের করে অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী৷ অবশ্য ঘটনার পর থেকে পুলিশ তৎপর হয়ে উঠেছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top