News Flash

  • Home
  • Uncategorized
  • সুশান্ত রহস্য-মৃত্যুতে দায়ের হোক এফআইআর, উদ্ধবের কাছে আর্জি মনোজের
Image

সুশান্ত রহস্য-মৃত্যুতে দায়ের হোক এফআইআর, উদ্ধবের কাছে আর্জি মনোজের

মুম্বই, ২৮ জুলাই (হি.স.): প্রকৃত রহস্য এখনও অজানা, বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহননের নেপথ্যে আসল কারণ কী তা জানার চেষ্টা করছে পুলিশ। এমতাবস্থায় সুশান্ত রহস্য-মৃত্যুতে এফআইআর দায়ের করার আবেদন জানালেন বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি। দিল্লি বিজেপির সাংসদ এই আবেদন জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের কাছে।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর উদ্দেশে টুইট করে অভিনেতা তথা রাজনীতিক মনোজ তিওয়ারি লেখেন, হাত জোড় করে আপনার কাছে অনুরোধ করছি সুশান্তকে ন্যায়বিচার প্রদান করুন, যিনি ৪৩ দিন আগে মারা গিয়েছেন। এখনও পর্যন্ত এফআইআর দায়ের হয়নি। আমার বিশ্বাস আপনি সাহায্য করবেন। সুশান্ত সিং রাজপুতের অগণিত ভক্তদের ন্যায়বিচার দিন।

প্রসঙ্গত, গত ১৪ জুন আত্মহননে নিজেকে শেষ করে দেন সুশান্ত। মুম্বই পুলিশের প্রাথমিক তদন্ত বলছে, আত্মহত্যাতেই মৃত্যু হয়েছে সুশান্তের। গলায় ফাঁস লাগানোয় শ্বাসরোধ হয় অভিনেতার। সুশান্তের অনুরাগীদের একটা অংশ এখনও এটাকে খুন বলে মনে করছেন। বড় অংশ মনে করছেন, তাঁর আত্মহত্যার পিছনে যে অবসাদ, তার জন্য দায়ী বলিউডের প্রভাবশালীরাই। সিবিআই তদন্তের দাবিও উঠেছে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top