News Flash

  • Home
  • Uncategorized
  • উদ্ধব ঠাকরেকে কটাক্ষ বিশ্ব হিন্দু পরিষদের
Image

উদ্ধব ঠাকরেকে কটাক্ষ বিশ্ব হিন্দু পরিষদের

নয়াদিল্লি, ২৭ জুলাই (হি. স.): অযোধ্যার ভূমি পূজন ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে করার দাবি তুলে বিতর্কে জড়িয়ে পড়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরে। উদ্ধবের এমন ধরণের মন্তব্যের নিন্দা করে বিশ্ব হিন্দু পরিষদের কার্যকারী সভাপতি অলক কুমার জানিয়েছেন, শিবসেনার যে পতন হয়েছে।উদ্ধবের এমন ধরণের মন্তব্য থেকে স্পষ্ট হয়ে উঠেছে।

সোমবার বিবৃতি জারি করে অলক কুমার জানিয়েছেন, বিরোধিতার জন্য বিরোধিতা করার ভাবনা থেকে এই কথা বলেছেন উদ্ধব ঠাকরে। হিন্দুত্বের রাজনীতির ওপর ভিত্তি করে শিবসেনাকে গড়ে তুলেছিলেন বালাসাহেব ঠাকরে। কিন্তু উদ্ধবের এমন মন্তব্য থেকে শিবসেনার পতন স্পষ্ট হয়ে উঠেছে।মন্দির নির্মাণের আগে ভূমি পূজন একটি অত্যাবশ্যকীয় ধার্মিক রীতি। ভূমিকে কাটার আগে মা পৃথিবীর পূজন করা হয়। এতে করে আশীর্বাদ এবং অনুমতি নেওয়া হয়।ফলে এই কাজ কোনভাবেই ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে করা সম্ভব নয়। সামাজিক দূরত্বের সমস্ত বিধি মেনে নিয়েই ভূমি পূজন করা হবে। কয়েকদিন আগে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট রথ যাত্রার অনুমতি দিয়েছিলেন।এমনকি অমরনাথ যাত্রা না হলেও সমস্ত ধার্মিক রীতি পালন করা হয়েছে সেখানে।সামাজিক বিধি মেনেই ভূমিপূজনে উপস্থিত থাকবে ২০০ জন।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top