News Flash

  • Home
  • Uncategorized
  • বাজারে শেষ মুহুর্তে ক্রেতার ভীড়, এক তৃতীয়াংশ দোকান খোলা রাখার সিদ্ধান্ত মার্চেন্ট এসো’র
Image

বাজারে শেষ মুহুর্তে ক্রেতার ভীড়, এক তৃতীয়াংশ দোকান খোলা রাখার সিদ্ধান্ত মার্চেন্ট এসো’র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই৷৷ সোমবার ভোর ৫ টা থেকে রাজ্য জুড়ে শুরু হবে তিন দিনের লকডাউন৷ আর এই লকডাঊনকে সামনে রেখে সামাজিক দূরত্বের জলাঞ্জলি দিয়ে রবিবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন বাজার গুলিতে ভিড় জমিয়েছে ক্রেতারা৷ লেইক চৌমুহনী বাজারেও একই চিত্র ফুটে উঠে৷ এইদিন লেইক চৌমুহনী বাজারে যথেষ্ট পরিমাণে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যায়৷ বাজারে আসা ক্রেতারা জানান অন্যান্য দিনের তুলনায় এইদিন বাজারে দ্বিগুণ ক্রেতা ভিড় জমিয়েছে৷


জায়গা সংকুলনের কারনে লেইক চৌমুহনী বাজারে বজায় থেকেনি সামাজিক দূরত্ব৷ ক্রেতা বিক্রেতা সকলের বক্তব্য বর্তমান পরিস্থিতিতে লকডাউন জরুরি ছিল৷ তাই সরকার লকডাউন ঘোষণা করে সঠিক পদক্ষেপ নিয়েছে৷ তবে এইদিন বাজার গুলিতে যে ভাবে ক্রেতার ভিড় বৃদ্ধি পেয়েছে তা বিপজ্জনক৷ বাজার গুলিতে ক্রেতাদের ভিড় নিয়ন্ত্রন করার জন্য প্রশাসনের উদ্যোগ গ্রহণ করা জরুরি ছিল বলেও অভিমত ব্যক্ত করেন ক্রেতা বিক্রেতারা৷

তিন দিনের জন্য লকডাউন ঘোষণা হওয়ার পর রবিবার সকাল থেকে শহর এলাকার বাজারগুলিতে ক্রেতাদের ভিড় বাড়তে শুরু করে৷ কিন্তু বাজারগুলিতে নিত্য সামগ্রী এবং খাদ্যদ্রব্য যথাযথ পরিমাণে রয়েছে৷ তবে সোমবার থেকে তিন দিনের লকডাউন হলেও বাজারগুলিতে এক-তৃতীয়াংশ দোকান খোলা রাখা হবে৷ সিপাহীজলা জেলার বিশালগড় এবং মেলাঘর বাজার ও ধলাই জেলার কমলপুর বাজার সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তবে বাকি সমস্ত বাজার লকডাউনের দিনগুলিতে এবং লকডাউনের পর কিভাবে সরকারি নির্দেশিকা মেনে দোকান খোলা রাখা হবে সেই বিষয়ে রবিবার অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এক বৈঠক হয়৷


রাজ্যের সমস্ত জেলাগুলির বাজার কমিটি এবং কো-অর্ডিনেটের সাথে আলোচনা করেন তারা৷ রবিবার অল ত্রিপুরা মার্চেন্ট এসোসিয়েশনের কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে একথা জানান সভাপতি তুষার চক্রবর্তী৷ তিনি আরো বলেন, আগামী তিনদিন মানুষের বাড়ি বাড়ি নিত্য সামগ্রী হোম ডেলিভারি দেওয়া যায় সেই বিষয়ে আলোচনা হয় এদিন৷ আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন কেমিস্ট এন্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন কান্তি দেব রায়, পান গোপাল সাহা সহ অন্যান্যরা৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top