News Flash

  • Home
  • Uncategorized
  • চাকরিচ্যুত শিক্ষক মামলার সুপ্রিমকোর্টে শুনানি ২৮ জুলাই
Image

চাকরিচ্যুত শিক্ষক মামলার সুপ্রিমকোর্টে শুনানি ২৮ জুলাই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুলাই৷৷ চাকরিচ্যুত ১০৩২৩ শিক্ষক মামলায় সুপ্রিমকোর্টে তিন সদস্যক বিচারপতির বেঞ্চে ২৮ জুলাই শুনানি হবে৷ ওইদিন বিচারপতি উদয় উমেশ ললিত, বিচারপতি মোহন এম সান্ত্বনাগৌড়া এবং বিচারপতি বিনীত শরনের বেঞ্চে শুনানি ধার্য হয়েছে৷ সুপ্রিমকোর্ট ত্রিপুরা সরকারের কাছে চাকরিচ্যুত শিক্ষকদের নিয়ে অবস্থান স্পষ্ট করার জন্য হলফনামা দিতে নির্দেশ দিয়েছে৷ ত্রিপুরা সরকার ইতিমধ্যে হলফনামা জমা দিয়েছে৷


প্রসঙ্গত, চাকরিচ্যুত ১০৩২৩ শিক্ষক মামলায় সুপ্রিমকোর্টের নির্দেশে অবস্থান স্পষ্ট করে হলফনামা জমা দিয়েছে ত্রিপুরা সরকার৷ চাকরিচ্যুত শিক্ষকদের কীভাবে সরকার সহায়তা করতে চাইছে সে বিষয়েই হলফনামায় বিস্তারিত বলা হয়েছে, জানিয়েছেন আইনমন্ত্রী রতনলাল নাথ৷
তিনি বলেন, চাকরিচ্যুত শিক্ষকদের বিকল্প কর্মসংস্থানের প্রশ্ণে সবর্োচ্চ আদালতে প্রয়োজন এবং ন্যায্যতা অনুসারে নিয়োগ বিধিমালায় অন্যান্য শর্তে শিথিলকরণের অনুমতি দেওয়ার জন্য ত্রিপুরা সরকার অনুমতি চেয়েছে৷ পাশাপাশি, বয়সের শিথিলকরণ, বিভিন্ন সরকারি দফতরে অনুমোদিত নন-টেকনিক্যাল শূন্য পদে গ্রুপ-সি এবং গ্রুপ-ডি পদে নিয়োগের ক্ষেত্রেও সম্মতি চেয়েছে৷


মন্ত্রীর বক্তব্য, হলফনামায় সুপ্রিমকোর্টের কাছে আবেদন জানানো হয়েছে, যোগ্যতার শর্ত পূরণে এবং বয়স যেখানে শিথিলযোগ্য প্রয়োজন সেখানে রাজ্য সরকারকে ত্রিপুরা সরকারের অনুমোদিত গ্রুপ-সি, গ্রুপ-ডি শূন্য পদে চাকরিচ্যুত শিক্ষকদের বিবেচনা ও নিয়োগের অনুমতি দিন৷ এমন-কি, কোনও বিজ্ঞাপন ছাড়াই সরাসরি যোগ্যতা অনুসারে শূন্য পদে তাঁদের নিয়োগ করতে ত্রিপুরা সরকারকে অনুমতি দিন৷

আইনমন্ত্রীর দাবি, সমস্ত দিক চিন্তা করে পরীক্ষা-নিরীক্ষার পর মন্ত্রিসভায় বিস্তারিত আলোচনা শেষে চাকরিচ্যুত শিক্ষকদের বিকল্প কর্মসংস্থানের প্রশ্ণে সুপ্রিমকোর্টে হলফনামা দেওয়া হয়েছে৷ সবর্োচ্চ আদালত বিবেচনা করে রায় দিলেই প্রয়োজনীয় উদ্যোগ নিতে ত্রিপুরা সরকার প্রস্তুত৷
আগামী ২৮ জুলাই ওই মামলার শুনানি ধার্য হয়েছে৷ ভিডিও কনফারেন্সে পাঁচ নম্বর কোর্টে মামলায় শুনানি হবে৷ সূচি অনুযায়ী ৩ নম্বর তালিকায় রয়েছে ওই মামলা৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top